বাংলার টপার মিঠাই। যার দাপটে প্রতিপক্ষ চ্যানেলগুলি এক্কেবারে ক্লিন বোল্ড হয়ে যাচ্ছে। টিআরপি শীর্ষে নিজের জায়গা প্রথম দিন থেকেই অটুট রেখেছে মিঠাই। প্রতি সপ্তাহেই এই ধারাবাহিকে চলে মুচমুচে টাটকা টুইস্ট। এই ধারাবাহিকের প্রতিটি কলাকুশলীদের অসামান্য অভিনয়, ধারাবাহিকের নায়ক-নায়িকার মিষ্টি মিষ্টি রসায়ন, হুল্লোড় গ্যাং-এর মজার মজার মুহূর্তের সৃষ্টি করা, সবটাই এই ধারাবাহিককের ইউএসপি। দর্শকদের কাছে মোটামুটি ঘরের মানুষে পরিণত হয়েছে মিঠাই ধারাবাহিকের প্রতিটি কলাকুশলীরা।
বলা চলে, আট থেকে অষ্টাদশী সবাই দেখতে পারবে এই ধারাবাহিক। তাইতো এই ধারাবাহিকটিকে বিট করা সহজসাধ্য নয়। তবে বর্তমানে ধারাবাহিকের অনেক বদল ঘটেছে। মিঠাই মারা যাওয়ার পর ধারাবাহিকের সেই আমেজটাই আর ফিরে পাচ্ছেন না দর্শকমহল। সেই কারণেই আঘাত পড়ছে টিআরপিতে। বহুদিন ধরেই টিআরপির সেরা দশে দেখা মিলছে না মিঠাইয়ের।

এখন তো মিঠাইয়ের পরবর্তে এসেছে মিঠি। তাঁকেও একইরকম দেখতে। যাই হোক মিঠাই ধারাবাহিকের সবকটি চরিত্রই বেশ মজাদার। তার মধ্যে একজন মিঠাই রানির ছোট ননদ তথা সিদ্ধার্থের বোন নিপা। মোদক পরিবারের খুবই আদরের মেয়ে নীপা। সম্প্রতি তাঁর বিষয়েই এসেছে বিশেষ খবর। নিপা চরিত্রে অভিনয় করছেন ঐন্দ্রিলা সাহা (Oindrila Saha)। তাঁর অভিনয়েও বেশ মুগ্ধ দর্শকরা।
ধারাবাহিকে রুদ্রর সঙ্গে তাঁর জুটিটাও বেশ পছন্দের সকলের। সম্প্রতি তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। সিরিয়াল থেকে এক মাসের বিরতি নিয়েছেন রুদ্র অভিনেতা ফাহিম মির্জা। ফাহিম এখন অন্য ‘সাহিত্যের সেরা সময়’ নিয়ে ব্যস্ত।
সেই কারণেই হয়তো ‘মিঠাই’ থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি। এসবের মাঝেই বড় আপডেট। সম্প্রতি খবর মিলেছে, ‘মিঠাই’র মিষ্টি ননদ নিপা তথা অভিনেত্রী ঐন্দ্রিলা নতুন পেশা বেছে নিয়েছেন। তারপর থেকেই গুঞ্জন তবে কি আর নিপাকে দেখা যাবেনা? আসলে ঐন্দ্রিলা নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন। কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন তিনি। তবে এইটা কারণে মিঠাই ধারাবাহিক থেকে তিনি একেবারে বিদায় জানাচ্ছেন না। শুধুমাত্র নিজস্ব ইউটিউব চ্যানেলে ডেইলি ভ্লগিং থেকে শুরু করে নাচ গানের ভিডিও পোস্ট করছেন ঐন্দ্রিলা।


কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”