করোনায় বিধ্বস্ত দেশ। প্রতিদিনই লাখের উপর আক্রান্ত হচ্ছে দেশটিতে। মৃত্যুর সংখ্যা রোজ হাজার ছাড়িয়ে। এমন সময়ে ভারতের সামগ্রিক অর্থনীতিই পড়েছে হুমকির মুখে। সেই অর্থনীতির বিরাট একটি খাত শোবিজ। করোনায় চলমান লকডাউনে এখানেও পড়েছে মন্দার কালো থাবা।
আরো পড়ুন- অমিতাভ-জয়ার বিবাহবার্ষিকীতে বিয়ের বিশেষ ছবি শেয়ার করলেন বিগ বি
তবে পরিস্থিতি বিবেচনা করে জরুরি ভিত্তিতে কিছু শুটিংয়ের অনুমতি মিলছে। এবার সেখানেও প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই স্বাস্থ্যবিধির নিয়ম না মেনেই শুটিং চালিয়ে যাচ্ছেন। যার ফলে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বেড়েই চলেছে। এই অভিযোগ উঠেছে কলকাতার শুটিং পাড়ায়। বিশেষ করে কলকাতার ধারাবাহিক নাটকের শুটিংগুলোতে করোনা বিধনিষেধ মানা হচ্ছে না বলে আনন্দবাজার ডিজিটাল প্রতিবেদনই প্রকাশ করেছে।
জানা গিয়েছে, নামেই শুটিং, ভাড়া বাড়ি, হোটেল বা অতিথিশালায় শ্যুটিং হচ্ছে। ফেডারেশন তাদের ১৫ পাতার বিবৃতিতে প্রযোজকদের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ জানিয়েছিল। বিষয়টি তদন্তের জন্য ইতিমধ্যেই একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে ফেডারেশন। সংগঠনের দাবি, প্রয়োজনে এই কমিটি প্রশাসনেরও সাহায্য নেবে। সেই বক্তব্যের স্বপক্ষে এ বার কয়েকটি ভিডিয়ো প্রকাশ্যে আনল সংগঠন। কোন কোন ধারাবাহিকের টুকরো দৃশ্য দেখে এমন দাবি তাদের? তালিকায় রয়েছে ‘মিঠাই’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘বরণ’, ‘খেলাঘর’। ফেডারেশনের দাবি, ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের শ্যুটিং হয়েছে দক্ষিণ কলকাতার এনএসসি বোস রোডে অবস্থিত একটি গুদাম ঘরে। এই প্রসঙ্গে আনন্দবাজার ডিজিটালের কাছে বিস্ফোরক দাবি করেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। তাঁর প্রশ্ন, ‘‘কার্যত লকডাউনে বাড়ির বাইরে শ্যুটিং করা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করা নয়?’’
স্বরূপের আরও অভিযোগ, শুধুই বাড়ির বাইরে শ্যুটিং নয়। একাধিক অভিনেতা নিয়েও শ্যুটিং করা হচ্ছে। ঘনিষ্ঠ দৃশ্যও তোলা হচ্ছে। যা করোনা-বিধি লঙ্ঘন করছে। বিবৃতিতে ফেডারেশন জানিয়েছিল, অতিমারির শৃঙ্খল ভাঙতেই জরুরি পরিষেবা ছাড়া অন্য কাজ কিছু দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার আওতায় টেলিপাড়াও পড়ে। কিন্তু পরিচালক, প্রযোজকেরা সে কথা মানছেন কই? সংগঠনের তাই প্রশ্ন, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে যদি অভিনেতারা আক্রান্ত হন তার দায় কে নেবে?

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”