দুবাইঃ বিশ্বকাপে প্রথমবার পাকিস্তানের ধাক্কায় চুরমার হয়ে গেল ভারত। রবিবার দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে দুরমুশ করে শাপমোচন ঘটাল পাকিস্তান। ঘুচল পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার অপরাজিত থাকার তকমা। সালটা ছিল ১৯৯২, সেই বছর প্রথমবারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ওই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেও ভারতের কাছে হারতে হয়েছিল ইমরান খানের টিমকে। বর্তমান পাক দলের অধিনায়ক বাবর আজমের তখন জন্মও হয়নি। তার বছর দু’য়েক পর পৃথিবীর আলো দেখেছিলেন বাবর। আর ওপেনে তাঁর সঙ্গী তখনও দুনিয়াতে আসেননি। তাঁরা সবটাই শুনে বড় হয়েছেন।
কিন্তু মরু শহরে এই দুই তরুণ ক্রিকেটারই বদলে দিলেন পাক ক্রিকেটের লজ্জার ইতিহাসকে। টি-২০ বিশ্বকাপের মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দিল পাকিস্তান।

ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই দাপট দেখাল বাবর আজম অ্যান্ড কোম্পানি। অতীতের লজ্জা ঢেকে সৃষ্টি হল সবুজ বিপ্লবের। কোহলিদের হারানোর জন্য দেশবাসীর কাছে শপথ নিয়েছিল পাক দল। আর বাবর, শাহিন, হাফিজ, ইমাদরা সেই কথা রাখলেন। সকলেই নিজের সেরাটা দিলেন। যার ফলে দীর্ঘদিনের জ্বালা মেটাল ইমরান খানের দেশ।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর। আর সেটাকে রীতিমতো কার্যকারী করে দেন শাহিন আফ্রিদি। এই তরুণ পেসার ওপেনার রোহিত শর্মা এবং কে এল রাহুলকে ফিরিয়ে দিয়ে ভীষণ চাপে ফেলে দেন ভারতকে। পরে অধিনায়ক বিরাট কোহলির (৫৭) উইকেটটাও তাঁরই ঝুলিতে যায়। ফলে ম্যাচের সেরা নির্বাচিত হন শাহিদ আফ্রিদির হবু জামাই।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫১ রান তোলে টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে বাবর আজম (৬৮) এবং মহম্মদ রিজওয়ানের (৭৯) ব্যাটের ওপর ভর করে ১৭.৫ ওভারেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন