বাংলাহান্ট ডেস্কঃ শীঘ্রই শুরু হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এবার ২৯ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) । প্রতি বছরই চলচ্চিত্র উৎসবে বসে চাঁদের হাট। শাহরুখ খান, অমিতাভ বচ্চন থেকে শুরু করে হাজির হন একাধিক বলিউড তারকারা। অবশ্যই থাকেন টলিউডের তারকারা।
আগামি ৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । সেই উৎসব চলবে ১২ ডিসেম্বর অবধি। উৎসব শুরুর আগেই বড় বদল ঘটছে চলচ্চিত্র উৎসবের অভ্যর্থনা কমিটিতে। শোনা যাচ্ছে সেই পরিবর্তন ঘটিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বদলে ফেলা হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অভ্যর্থনা কমিটির চেয়ারম্যানকে।
এতদিন সেখানে ছিলেন বাংলা চলচ্চিত্র পরিচালক তথা উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী । কিন্তু এবারে সেখানেই বদল ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী। চেয়ারম্যান পদে আনা হয়েছে বাংলার চলচ্চিত্রের নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, রাজের ওপর অসন্তুষ্ট খোদ মুখ্যমন্ত্রী। রাজ এবার দুর্গাপুজোর কার্নিভালে আসেননি। সেই সঙ্গে গত কয়েকদিন ধরে রাজকে ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। তাছাড়া কয়েকটি অভিযোগ রাজের বিরুদ্ধে জমা পড়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে।
আরো পড়ুন- প্রয়াত সাহারা গ্রুপের প্রতিষ্ঠাতা সুব্রত রায়! দীর্ঘদিন ধরে ভুগছিলেন মারণরোগে

আলিপুরে বিজয়া সম্মিলনীর দিনে প্রসেনজিতের সঙ্গে আলাদাভাবে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। এরপরেই এদিন বড়সড় বদল ঘটে গেল। যদিও সরকারি ভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি। এই রদবদল নিয়ে মুখ খোলেননি রাজ চক্রবর্তী বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে প্রসেনজিতের পদপ্রাপ্তিতে অনেকেই খুশি হয়েছেন। কেননা সর্বভারতীয় স্তরে প্রসেনজিতের পরিচিতি বেশি। সিনিয়র অনেক অভিনেতা, অভিনেত্রী ও পরিচালকদের সঙ্গেও মধুর সম্পর্ক রয়েছে তাঁর।

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার

“দিল্লিতে পেট্রোলের দাম ৯৭, কলকাতায় ১০৮! লিটার প্রতি ১১ টাকা বেশি দিতে হচ্ছে কেন এই শহরকে?”

৮২টি কেমোও দমাতে পারেনি অদ্রিজাকে, উচ্চমাধ্যমিকে রাজ্যের দশম!

“দিল্লিতে ফের নির্ভয়ার স্মৃতি! চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণের অভিযোগ”

”দিল্লির স্কুলে ৩ বছরের ছাত্রীকে যৌন নির্যাতন, কাঠগড়ায় স্কুলেরই কর্মী!”

“চাপ বাড়তেই ‘উধাও’ পার্থ! বিপদের দিনে নেতাকে না পেয়ে ক্ষোভে ফুঁসছেন কর্মীরা”

ভরাডুবির পর কালীঘাটে মমতার জরুরি বৈঠক, গড়হাজির তৃণমূলের ১০ বিধায়ক

অশান্ত বীজপুরে ‘গায়েব’ পৌর প্রধান! ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা