বাংলাহান্ট ডেস্কঃ চরম সংকটে শ্রীলঙ্কা (Sri Lanka)। পেটে টান আমজনতার। নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাল। জিনিস মিললেও দাম আকাশ ছোঁয়া। চরম অর্থনৈতিক সংকটের জেরে বিদ্যুৎ, কাগজ, জ্বালানির অভাব তীব্র হয়েছে। বিদেশি মুদ্রার ঘাটতি দেখা দিয়েছে দ্বীপরাষ্ট্রে। এ মুহুর্তে শ্রীলঙ্কায় চালের দাম বেড়ে হয়েছে ২৩০ টাকা কেজি, আবার গুড়ো দুধের দাম বেড়ে হয়েছে ২২০০ টাকা কেজি।
আরো পড়ুন- Cinema Hall: রাজ্যের সিনেমা হলগুলিতে বছরে কটা বাংলা সিনেমা দেখানো হয়? জানতে চায় নবান্ন
প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে আর্থিক সংকট সামলাতে পারছেন না। তাতে দ্বীপরাষ্ট্রের ২ কোটি ২০ লক্ষ বাসিন্দার ক্ষোভ চরমে পৌঁছেছে। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারন মানুষ।

এসবের জেরে রাজাপক্ষের সরকার নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিদেশ থেকে আমদানি করতে পারছে না। যার কারনে জিনিসপত্রের আকাল, দাম হয়েছে আকাশ ছোঁয়া। চালের দাম বেড়ে হয়েছে ২৩০ টাকা কেজি, আবার মুগডাল ১২৩০ টাকা কেজি , বাসমতী চাল ৪৪০ টাকা কেজি, চিনি ২৮০ টাকা কেজি, গুড়ো দুধ ২২০০ টাকা কেজি, রাজমা ৭৬০ টাকা কেজি, নারকেল তেল ১০০০ টাকা কেজি, আপেল ১০০০ টাকা কেজি এবং ১ নেসপাতি ১৫০০ টাকা কেজি।

জ্বালানির অভাবেও ভুগছে শ্রীলঙ্কা। বিদ্যুতের অভাব দ্বীপরাষ্ট্রের সর্বত্র। দিনে ৬ থেকে ৭ ঘন্টা বিদ্যুৎ থাকছে।
গত মাসে এক ঋণ প্রকল্প নিয়ে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার বা আইএমএফের সঙ্গে কথাবার্তার আগে শ্রীলঙ্কার মুদ্রার তীব্রভাবে অবমূল্যায়ন ঘটেছে। তারপর থেকে এই অবস্থা।

ঋণ জর্জরিত শ্রীলঙ্কা এখন চরম অর্থনৈতিক সঙ্কটে ৷ সঙ্গে রয়েছে বিদেশি ঋণের বোঝা ৷ দেশে নেই বিদ্যুৎ সংযোগ, দৈনন্দিন সামগ্রী ৷ বৃহস্পতিবার, 31 মার্চ বিক্ষুব্ধ জনতা প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকে ৷ এরপর 1 এপ্রিলই দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট ৷ চরম অর্থনৈতিক সঙ্কটের জন্য প্রেসিডেন্ট রাজাপক্ষেকে (President Gotabaya Rajapaksa) দায়ী করেছে শ্রীলঙ্কাবাসী

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন