প্রশাসনের তরফে তাঁর কোনও খোঁজ নেওয়া হয়নি। কার্যত আক্ষেপের সুরে এমনটাই জানালেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (Aliah University Vice Chancellor) মহম্মদ আলি। তিনি জানান, গিয়াসুদ্দিন মণ্ডলকে তিনি ক্ষমা করে দিতে চান। ওঁর শুভবুদ্ধি হোক, তেমনটাই চান উপাচার্য। এর আগেও গিয়াসুদ্দিন ক্যাম্পাসের অন্দরে ঝামেলা বাধিয়েছিল বলে জানিয়েছেন উপাচার্য।
অশ্রাব্য ভাষায় গালিগালাজ, মারধরের হুমকি, কান ধরে ওঠবোস করার জন্য লাগাতার চাপ। আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (Aliah University Vice Chancellor) হেনস্থার ভাইরাল ভিডিয়ো ঘিরে তোলপাড় গোটা রাজ্য। গোটা বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুললেন উপাচার্য মহম্মদ আলি। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তিনি কার্যত আক্ষেপের সুরে জানালেন, ”আমি অত্যন্ত ভেঙে পড়েছি। হয়ত সকলেই খুব ব্যস্ত, তাও বলব যদি প্রশাসনের তরফ থেকে কেউ একবার অন্তত ফোন করে খোঁজ নিতেন…”
গ্রেফতার হওয়া ছাত্রনেতা গিয়েসুদ্দিন মণ্ডল সম্পর্কে বলতে গিয়ে এদিন উপাচার্য বলেন, ”ক্ষমাই পরম ধর্ম। আশা করব ওর শুভবুদ্ধির উদয় হোক।” তবে উপাচার্য এও জানান, এই গিয়েসুদ্দিনের বিরুদ্ধেই আগেও বিশ্ববিদ্যালয়ের অন্দরে গন্ডোগোল পাকানোর অভিযোগ ছিল। মহম্মদ আলি বলেন, ”এর আগেও একবার এই গিয়েসুদ্দিনই ক্যাম্পাসের অন্দরে ঝামেলা করেছিল। সে সময় আমি গোটা ঘটনার নৈতিক দায়িত্ব নিয়ে নিজের পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলাম।” এই ঘটনার পরও কি তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে থাকতে চান? এই প্রশ্নের উত্তরে খোলসা করে কিছু না বললেও মহম্মদ আলি বলেন, ”আমি একজন শিক্ষাবিদ। আর শিক্ষাবিদ হিসেবেই থাকতে চাই।” একইসঙ্গে তিনি বলেন, ”আগামী ১২ এপ্রিল উপাচার্য হিসেবে আলিয়াতে আমার মেয়াদ শেষ হচ্ছে। এরপর ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার ইচ্ছা রয়েছে।”

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”