কলকাতাঃ মোহনবাগান ক্লাবের নতুন তাঁবু তৈরি। আর সেই নতুন তাঁবু উদ্বোধন করতে চলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিঃসন্দেহে সবুজ-মেরুন সমর্থকদের জন্য এটা অত্যন্ত খুশির খবর। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর এমনটাই জানিয়েছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এবং সহ সভাপতি কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রীকে মোহনবাগান ক্লাবের নতুন তাবুর উদ্বোধন করার অনুরোধ জানিয়ে আমন্ত্রণ জানিয়েছেন এই দুই কর্তা। মুখ্যমন্ত্রীর হাতে মোহনবাগানের অমর একাদশের একটি স্মারক তুলে দেন কুণাল-দেবাশিস।
আরো পড়ুন- ৫ বছরের শিশুকে খুনের পর ধর্ষণের অভিযোগে উত্তপ্ত নোয়াখালী
পরে দেবাশিস বলেন, “মুখ্যমন্ত্রী আমাদের ৫০ লক্ষ টাকা দিয়ে ক্লাব তাবু সংস্কার করতে সাহায্য করেছিলেন। তাই আমরা কৃতজ্ঞতাবশত তাঁকে ধন্যবাদ জানাতে এসেছিলাম। আমরা অনুরোধ করেছিলাম, যাতে তিনি আমাদের ক্লাবের নতুন তাবুর উদ্বোধন করেন। তিনি উদ্বোধন করতে রাজি হয়েছেন।”

ঘটনাচক্রে, মোহনবাগানে সভাপতি বাছাইয়ের বিষয়টি ঝুলে রয়েছে। সেই বিষয়ে একাধিক হেভিওয়েট ব্যক্তির নাম ঘোরাফেরা করছে। এটিকে কর্ণধার এবং মোহনবাগানে বিনিয়োগকারী সঞ্জীব গোয়েঙ্কার নামও ভেসে উঠেছে। সূত্রের খবর, দ্রুতই নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”