উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরেই ট্যুইট করে প্রার্থী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে জানান, আসানসোল লোকসভা আসনে তৃণমূল প্রার্থী হতে চলেছেন শত্রুঘ্ন সিনহা এবং সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে বালিগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়।
আরো পড়ুন- পাঞ্জাবে জয়ের পর মালদা জুড়ে APP -এর পোস্টার, সদস্য হওয়ার আবেদন
শনিবার নির্বাচন কমিশনের তরফে আগামী ১২ এপ্রিল আসানসোল ও বালিগঞ্জে উপনির্বাচনের দিন ঘোষণা করে। গণনা হবে ১৬ এপ্রিল।
প্রসঙ্গত গত ৪ নভেম্বর প্রয়াত হন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুতে ওই কেন্দ্র বর্তমানে বিধায়ক-হীন। সেই কারণে উপনির্বাচন ঘোষণা কমিশনের।
অন্যদিকে, আসানসোল লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় ১৮ সেপ্টেম্বর বিজেপি ছেড়ে তৃণমূলে কংগ্রেসে যোগ দেন। একই সঙ্গে সাংসদ পদ থেকেও ইস্তফা দেন। ফলে আসানসোল লোকসভা কেন্দ্রেও উপনির্বাচন করতে হচ্ছে কমিশনকে।
পশ্চিমবঙ্গের এই দুই কেন্দ্রে ছাড়া এদিন একাধিক রাজ্যের বেশ কিছু কেন্দ্রেও উপনির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”