মালদাঃ– বিজেপির গ্রামপঞ্চায়েত এবার হাত ছাড়া, মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের মোট ১৩ জন সদস্যকে নিয়ে অনাস্থা প্রস্তাব ও প্রধান ,উপপ্রধান বিরুদ্ধে অপসরণ প্রস্তাব পেশ করা হয়। সোমবার মথুরাপুর গ্রাম পঞ্চায়েতে তলবি সভায় ১৩ জন সদস্য সমর্থন জানান। মালদার মানিকচকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানকে সরানোর পর তৃণমূল নিজেদের দখলে রাখলো পঞ্চায়েত।
আরো পড়ুন- শীতের মরশুমেই মালদার বিভিন্ন বাগানে আমের মুকুলে ভরে গিয়েছে
মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুর গ্রাম পঞ্চায়েত। ১৯ আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে ২০১৮ এর নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি পঞ্চায়েত দখল করে। প্রধান হন বিজেপি সদস্য মিলন মন্ডল ও উপপ্রধান উত্তম কর্মকার। সোমবার পঞ্চায়েত ভবন প্রাঙ্গণে বিজেপি প্রধান উপপ্রধান এর বিরুদ্ধে অনাস্থার তলবি সভা অনুষ্ঠিত হয়। যাকে ঘিরে মানিকচক থানার আইসি অক্ষয় পালের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গোটা এলাকা জুড়ে মোতায়েন ছিল। শান্তিপূর্ণ নির্বিঘ্নে তলবি সভা সম্পন্ন করতে তৎপর ছিল পুলিশ সহ প্রশাসনিক কর্তারা। মানিকচক ব্লক প্রশাসনের আধিকারিকদের সামনে অপসারণের পক্ষে সম্মতি দেন ১৩ জন পঞ্চায়েতের সদস্য।
এলাকার উন্নয়নের স্বার্থেই তৃণমূলের সাথে হাত মিলিয়ে অপসারণ সফল হয়েছে বলে দাবি বিজেপি সদস্য সুশীল মন্ডলের। তিনি বলেন, এলাকার মানুষের জন্য কোনও কাজে করতে পারছিলেন না তাই তৃণমূলের সদস্যদের সাথে নিয়ে প্রধান উপপ্রধান এর বিরুদ্ধে অনাস্থা। তবে আগামী দিনে কার হবে পঞ্চায়েত বলতে চাননি সদস্যরা।

উদ্ধারকারী দল পাঠাতে চেয়েছিল ভারত চিন আমেরিকা, কিন্তু বিদেশি সাহায্য নিতে নারাজ নেপাল, কেন?

পশ্চিমবঙ্গের SIR নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র প্রশ্ন, ৮২,৭৮২ আপিলের মধ্যে ৯১% ক্ষেত্রেই ফিরেছে ভোটারদের নাম

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু