সপ্তাহের শুরুতে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণের (Daily Corona Cases) পরিমাণ অনেকটাই কম ছিল। ৪০০ থেকে ৬০০-র মধ্যেই তা ওঠানামা করছিল। কিন্তু, সপ্তাহের মাঝামাঝিতে হঠাৎই সংক্রমণ অনেকটাই বেড়ে যায়। ১ হাজার ছাড়িয়ে গিয়েছে দৈনিক সংক্রমণ। আর গত ২৪ ঘণ্টায় সেই সংক্রমণ ২ হাজার ছাড়িয়ে গেল। ওমিক্রনের (Omicron) দাপটের মাঝে এভাবে দৈনিক সংক্রমণ বাড়তে থাকায় বাড়ছে উদ্বেগ। তার মধ্যে সবথেকে বেশি উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা (Kolkata)। কারণ শুধুমাত্র কলকাতাতেই গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজারের বেশি মানুষ। তার মধ্যেই আবার আগামীকাল রয়েছে বর্ষ শেষের (End of the Year) উৎসব। ফলে বছরের শুরুতে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ আরও অনেকটা বাড়বে বলে মনে করা হচ্ছে।
আরো পড়ুন- কোভিড চিকিৎসায় রাজ্যের হাসপাতাল গুলির পরিকাঠামো উন্নত করতে ১২ কোটি বরাদ্দ করল স্বাস্থ্যদপ্তর
বুধবার দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ১ হাজার ৮৯। গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের (Health Department) পরিসংখ্যান অনুযায়ী, নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১২৮ জন। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯০ জন। এর ফলে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৩৫ হাজার ৩৪।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন