আগামী রবিবার, ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভা নির্বাচন। তার আগে আজ, মঙ্গলবার আদালতে বড় ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। জানানো হল, শুধু স্পর্শকাতর বুথেই নয় শহরের ১৪৪টি ওয়ার্ডের সব বুথেই CCTV ক্যামেরার নজরদারি থাকছে।
আরো পড়ুন- পুরভোটে কেন্দ্রীয় বাহিনী? উত্তরের খোঁজে বুধবার গেরুয়া শিবির
মঙ্গলবার কলকাতা পুরভোট নিয়ে একটি জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে উঠেছিল। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠে। আবেদনকারীর আর্জি ছিল, প্রত্যেকটি বুথে বসাতে হবে সিসিটিভ ক্যামেরা। সেই সময় হাইকোর্টকে রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী জানান, বর্তমানে শুধুমাত্র স্পর্শকাতর বুথগুলিতেই সিসিটিভি বসানো হয়। তবে আদালত যদি চায় সেক্ষেত্রে সব বুথগুলিতেই সিসিটিভি বসানোর পদক্ষেপ করতে পারে কমিশন। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, কলকাতা পুরভোটে সমস্ত বুথেই বসানো হবে সিসিটিভি ক্যামেরা। বুথের পাশাপাশি স্ট্রং রুমেও রাখতে হবে সিসিটিভি।
আরো পড়ুন- পুরভোটের আগে পার্ক স্ট্রিটে বিপুল টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
কলকাতা পুরভোটে মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ৪ হাজার ৮৪২টি, ৩৬৫টি অতিরিক্ত ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। কলকাতা পুরসভার ভোটে ২৫ শতাংশ বুথে সিসিটিভি ব্যবহারের সিদ্ধান্তের কথা জানিয়েছিল কমিশন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে মামলা হয়। যার প্রেক্ষিতে এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায়, প্রত্যেক বুথেই সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে।

উদ্ধারকারী দল পাঠাতে চেয়েছিল ভারত চিন আমেরিকা, কিন্তু বিদেশি সাহায্য নিতে নারাজ নেপাল, কেন?

পশ্চিমবঙ্গের SIR নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র প্রশ্ন, ৮২,৭৮২ আপিলের মধ্যে ৯১% ক্ষেত্রেই ফিরেছে ভোটারদের নাম

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু