ক্ষমতা দখলের তিন মাসের মধ্যেই তালিবান বুঝিয়ে দিল, তালিবান রয়েছে তালিবানেই ৷ আফগানিস্তানের মহিলা জুনিয়র ভলিবল খেলোয়াড়কে গলা কেটে হত্যা করল তালিবান জঙ্গিরা।
সম্প্রতি পার্সিয়ান অপর্ণারপার্সিয়ান ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া একটি সাক্ষাৎকারে দলের কোচ জানিয়েছেন , ওই মহিলা খেলোয়াড়ের নাম মাহজবিন হাকিমি। অক্টোবর মাসে তাঁকে খুন করে তালিবান। কিন্তু বিষয়টি জানাজানি হয়নি। কারণ তালিবান ওই মহিলা ভলিবল খেলোয়াড়ের বাড়ির লোকেদের হুমকি দিয়েছিল, ঘটনার কথা পাঁচ কান হলে তার পরিবারকেও খুন করবে।
Last night, the #Taliban beheaded Mahjabeen Hakimi, a former member of the Afghan women’s volleyball team.
My heart aches for the women of #Afghanistan pic.twitter.com/Io6w8b7PSj
— Emily Schrader – אמילי שריידר (@emilykschrader) October 20, 2021
মাহজাবিন আশরাফ গনি সরকারের পতনের আগে কাবুল পৌরসভা ভলিবল ক্লাবের হয়ে খেলেছিলেন এবং ক্লাবের অন্যতম তারকা খেলোয়াড় ছিলেন । কিছু দিন আগে, তাঁর বিচ্ছিন্ন মাথা ও রক্তাক্ত শরীরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
আরো পড়ুন- লক্ষ্মীপুজোর দিন ব্যারাকপুরে বিস্ফোরণ, সিলিংয়ের চাঙড় ভেঙে জখম ২
আফগানিস্তানের মহিলা ভলিবল দলের কোচ জানিয়েছেন, অগস্ট মাসে তালিবান কাবুলের দখল নেওয়ার পর মাত্র দু’জন খেলোয়াড় দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছিলেন। কিন্তু মাহজবিন হাকিমি আফগানিস্তান ছেড়ে পালাতে পারেননি। সেই থেকেই তালিবানরা ওই মহিলা ক্রীড়াবিদকে তন্ন তন্ন করে খুঁজছিলেন। কয়েকদিন আগে মাহজাবিনের নিথর দেহের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে। তারপরই ঘটনার কথা সকলে জানতে পারেন।
আফগানিস্তানের মহিলা ভলিবল দলের যে খেলোয়াড়রা দেশ বা বিদেশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং সংবাদমাধ্যমের সামনে এসেছেন তাঁদের এবং তাঁদের পরিবারের লোকজনদের খুঁজছে তালিবানরা। স্বাভাবিকভাবেই মহিলা ক্রীড়াবিদ ও তাঁদের পরিবারের সদস্যরা দিন কাটাচ্ছেন চরম আশঙ্কা আর উৎকণ্ঠায়। হতাশা আর ভয়কে সঙ্গী করে। কেউ অন্যত্র পালিয়ে গিয়েছেন, কেউ আত্মগোপনে বাধ্য হয়েছেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”