নিজের বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। প্রতিবছর দুর্গাপুজোর পরেই কোজাগরী লক্ষ্মী পুজো নিজের বাড়িতে আয়োজন করেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নিজের হাতেই সমস্ত আয়োজন করেন তিনি। এ বছরও তার ব্যাতিক্রম হয়নি।
আরো পড়ুন- লক্ষ্মীপুজোর দিন ব্যারাকপুরে বিস্ফোরণ, সিলিংয়ের চাঙড় ভেঙে জখম ২
বুধবার, সকালে বাড়িতে পরিবারের সঙ্গে লক্ষ্মীপুজোর আয়োজন করেন তিনি। রাজনীতি, মন্ত্রিত্ব, দল-,এসব নিয়ে ব্যস্ত থাকলেও লক্ষ্মীপুজোর দিন তিনি ঘরোয়া মানুষ। তাঁর পরিবারের সদস্যরা এই নিয়ে জানাচ্ছেন, এই লক্ষ্মীপুজোর মূল জোগাড় করেন শোভনদেববাবুই ।
মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, পুজোর জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র আগেই কিনে রাখা হয়েছে। প্রতিবছর নতুন লক্ষ্মী প্রতিমা দিয়ে পুজো করা হয় এবং বিসর্জন হয়ে যায় সেই বছরেই। পাশাপাশি শোভন দেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, অন্যান্য বছর লক্ষ্মী পুজো আরও বড় করে আয়োজন করা হলেও এবছর করোনা ভাইরাস সংক্রমণের কথা মাথায় রেখে পুজোর আয়োজন করা হয়েছে।

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি