বালুরঘাট ; গতকাল দুপুরে নদীতে তলিয়ে যাওয়া এক ব্যবসায়ীর দেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চঞ্চল্য এলাকায়। আজ বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার পতিরাম থানা এলাকার বি এস এফ গেট এলাকার আত্রেয়ী নদীতে। মৃত ওই ব্যবসায়ীর নাম কৌশিক নাথ, বয়স ৩৫,। এলাকায় শোকের ছায়া।
আরো পড়ুন- করোনা টিকা প্রদানকে কেন্দ্র করে উত্তেজনা গঙ্গারামপুরে
পুলিশ ও স্থানিও বাসিন্দা সুত্রে জানা গিয়েছে, পতিরাম থানার বি এস এফ ক্যাম্প এলাকার এক ” বার” ব্যাবসায়ী ওই কৌশিক নাথ গতকাল দুপুরে এলাকার আত্রেয়ী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায়। সেই সময় ওই নদীর ঘাটে থাকা অনান্য বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে স্থানিও বাসিন্দাদের খবর দিলে এলাকার বেশ কয়েকজন বাসিন্দা ওই ব্যবসায়ীকে উদ্ধারের জন্য নদীতে ঝাপ দিলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ইতিমধ্যে খবর দেওয়া হয় পতিরাম থানার পুলিশকে। পুলিশ এসে ডুবুরির সাহায্যে উদ্ধার কার্য্য চালালেও তার খোজ পায়নি পুলিশের ডুবুরিরা।এদিকে ভোর হতেই স্থানিও বাসিন্দারা নদীতে তল্লাশি চালালেও মেলেনি তার দেহ। আজ দুপুরের পরে নদীতে তার দেহ ভেসে উঠলে স্থানিওরা পুলিশে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়।
স্থানিওরা জানিয়েছেন মিষ্টভাসি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন ওই ব্যবসায়ী। মৃত কৌশিক নাথ বিবাহিত ছিলেন। তবে লকডাউনের আগে বাপের বাড়ি শিলিগুড়িতে তাদের ১২ বছরের মেয়েকে নিয়ে ঘুড়তে গেছিলেন।গতকাল খবর পেয়ে আজ সকালেই মেয়েকে নিয়ে পতিরামে ফিরে আসেন। ঘটনার পর থেকেই ওই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নদী থেকে দেহ উদ্ধারের পর তাই সবাই জড় হয় তাদের প্রিয়জনকে একবার শেষ দেখা দেখতে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন