বাংলা হান্ট ডেক্সঃ ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার (Post poll violence) জেরে পশ্চিমবঙ্গ থেকে অনেকে ভিনরাজ্যে পালিয়ে গিয়েছেন। জেলায় জেলায় এখনও অব্যাহত ভোট পরবর্তী হিংসা (West Bengal Violence)। এই বিষয়ে এবার রাজ্যকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতেই এই নোটিশ দেওয়া হয়েছে বলে খবর। পাশাপাশি নোটিশ পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারকেও।
আরো পড়ুন- ‘সরলাকে দলে ফেরানো হবে না’ কড়া বার্তা মৌসম নূরের
গত ২ মে বিধানসভা নির্বাচনের ফলাফল বেরনোর পর থেকেই রাজ্যে হিংসা চলছে। রাজনৈতিক হিংসার এই ঘটনায় বিশেষ তদন্তকারী দলকে দিয়ে তদন্তের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতেই কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ দেওয়া হয়েছে বলে খবর। বিচারপতি বিনীত সারেন এবং বিচারপতি বি আর গাবাইয়ের অবকাশকালীন বেঞ্চ এই মামলার শুনানিতে রাজ্যের জবাব তলব করেছে। আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে এই নোটিশের উত্তর জানাতে বলা হয়েছে আদালতে।
মঙ্গলবার দেশের শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, অন্তত মানবিকতার খাতিরে রাজ্য ছেড়ে অন্যত্র চলে যাওয়া বাসিন্দাদের জন্য ব্যবস্থা করুক সরকার। তবে এ বিষয়ে রাজ্য সরকারের কী ভাবনা, তাও জানতে চাওয়া হয়েছে। আগামী ৭ তারিখের মধ্যে রাজ্যের থেকে হলফনামা চাওয়া হয়েছে।
এদিকে, এই মামলার আবেদনকারীর আইনজীবী পিঙ্কি আনন্দের আর্জি মেনে জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় শিশু সুরক্ষা কমিশন এবং জাতীয় সংখ্যালঘু কমিশনকে রিপোর্ট জমা করতে বলেছে সুপ্রিম কোর্ট।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”