নয়াদিল্লি গতকাল, বৃহস্পতিবার রাতে পাঞ্জাবের মোগার কাছে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান। জানা গিয়েছে, নিয়মমাফিক প্রশিক্ষণ চলছিল। সেইসময় আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে যুদ্ধবিমানটি। এই ঘটনায় স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী গুরুতর আহত হন। পরে জখম অবস্থায় তাঁর মৃত্যু হয়। তবে ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে বায়ুসেনা।
আরো পড়ুন- ‘ভ্যাকসিন দিচ্ছেনা কেন্দ্র, কিভাবে চিকিৎসা হবে!’ কেন্দ্রকে একহাত নিলেন মমতা
ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনার তরফে এক ট্যুইট করা হয়েছে। তাতে স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরীর মৃত্যুর খবর জানানো হয়েছে। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছে। এদিন ট্যুইটারে বায়ুসেনার তরফে জানানো হয়, ‘গতকাল রাতে পশ্চিম সেক্টরে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কবলে পড়ে আইএএফ-এর বাইসন বিমান। পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী তাতে মারাত্মক ভাবে আহত হন। পরে তাঁর মৃত্যু হয়। ভারতীয় বায়ু সেনার তরফে তাঁর প্রয়াণে শোক প্রকাশ করা হচ্ছে।’ চলতি বছরে এই নিয়ে তৃতীয় বার মিগ যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ল। এর আগে মার্চ মাসে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় ভারতীয় বায়ু সেনার গ্রুপ ক্যাপ্টেনের। তার আগে জানুয়ারি মাসেও রাজস্থানের সুরাতগড়ে একটি মিগ-২১ বিমান ভেঙে পড়ে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”