বাংলা হান্ট ডেক্সঃ বেশ কিছুদিন ধরে কল্যাণীর যক্ষ্মা হাসপাতালে চলছে করোনা রোগীদের চিকিৎসা । চিকিৎসা শুরু হওয়ার পরেই হাসপাতালের পরিকাঠামো এবং পরিছন্নতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রোগীর পরিবারের লোকেরা । আর এ বার হাসপাতালের পরিছন্নতা নিয়ে অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন সেখানকারই অস্থায়ী কর্মীরা ।
আরে পড়ুন- বাংলায় বিজেপির পরাজয়ের প্রধান কারন কি? ব্যাখ্যা দিল RSS
বৃহস্পতিবার নদিয়া জেলার কল্যাণীর এনএনএস করোনা হাসপাতালে অস্থায়ী কর্মীদের তরফে অভিযোগ তোলা হয়, করোনায় মৃতদের দেহ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে ৷ এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনও সুরাহা হয়নি । তাঁদের ওই অবস্থাতেই কাজ করার জন্য বাধ্য করছে কর্তৃপক্ষ । তাঁদের দাবি, অবিলম্বে ওই মৃতদেহগুলি সৎকারের ব্যবস্থা করতে হবে । এর পাশাপাশি তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে কাজ করছেন তাতে তাঁদের মজুরি বাড়ানোর দাবি জানিয়েছেন । করোনা পরিস্থিতিতে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলেছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
আরও অভিযোগ বারবার তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে জানালেও কোনও সমাধান হয়নি। তাই বৃহস্পতিবার তারা এক প্রকার বাধ্য হয়েই বিক্ষোভ দেখালেন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত। এর পরে অবশ্য হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের মধ্যস্থতায় তারা এই বিক্ষোভ তুলে নেন। যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার ফোন করে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও কোনও মন্তব্য করা হয়নি।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI