নয়াদিল্লিঃ নিখোঁজ অমিত শাহ! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? তা খুঁজে বার করতে বুধবার দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছেন এক ছাত্রনেতা। ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া(NSUI)-র সাধারণ সম্পাদক নাগেশ কারিআপ্পা জানান, অমিত শাহ নিখোঁজ। এই মর্মে দিল্লি পুলিশ স্টেশনে তিনি একটি নিখোঁজ ডায়েরি করেছেন।
আরো পড়ুন- ভারতের ধর্মীয় এবং রাজনৈতিক সমাবেশকেই করোনা বৃদ্ধির জন্য দায়ী করল WHO

ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া(NSUI)-র সাধারণ সম্পাদক নাগেশ কারিআপ্পা জানান, নিখোঁজ। এই মর্মে দিল্লি পুলিশ স্টেশনে তিনি একটি নিখোঁজ ডায়েরি করেছেন। কিন্তু টিভির পর্দায়, নিজের দফতরে দেখা যাচ্ছে অমিত শাহকে। সেক্ষেত্রে এই ‘মিসিং ডায়েরি’-র তাৎপর্য কী? এই প্রশ্নের উত্তরে নাগেশ জানান, রাজনৈতিক নেতাদের জীবনের উদ্দেশ্য দেশের মানুষের সেবা করা, নিজের দেশের মানুষের পাশে দাঁড়ানো। তাদের দুঃখে সময় পাশে থেকে সাহায্য করা। কিন্তু দেশ যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তখন দেখা পাওয়া যাচ্ছে না এই রাজনৈতিক নেতাদের।

NSUI এর জাতীয় সম্পাদক এবং মুখপাত্র লোকেশ ছুগ দাবি করেন, এই রিপোর্ট ফাইল করার পরেই নাগেশ কারিয়াপ্পাকে জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশ। লোকেশের কথায়, ২০১৩ সালের আগে পর্যন্ত রাজনীতিবিদরা নিজেদের কর্তব্য সম্বন্ধে ওয়াকিবহাল ছিলেন। মানুষের পাশে দাঁড়াতেন। কিন্তু BJP সরকার ক্ষমতায় আসার পর ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হয়। বর্তমানে দেশ যখন একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন প্রধানমন্ত্রীর পরেই যিনি সবথেকে বেশি ক্ষমতাসীন তিনি ‘নিখোঁজ’। সাধারণ মানুষের পাশে পাওয়া যাচ্ছে না তাঁকে। সেক্ষেত্রে তাঁকে খুঁজে পাওয়ার জন্যই এই পদক্ষেপ। একটি বিবৃতিতে NSUI এর পক্ষ থেকে জানানো হয়, ‘করোনা পরিস্থিতির জন্য দেশ একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সরকার যাতে দেশের প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ায়, আমরা প্রত্যেকেই তা চাইছি। দেশের প্রত্যেকটি মানুষের কাছে সরকারকে উত্তর দিতে হবে। কিন্তু বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মোদী সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। তাই এই নিখোঁজ রিপোর্ট দায়ের করা হয়েছে। আমরা চাই সরকার সামনে এসে নিজের পক্ষ রাখুক।’

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI