বাংলা হান্ট ডেক্সঃ বিহারের বক্সর জেলার গঙ্গা নদীতে ৪০-র বেশি লাশ দেখে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের থেকে খবর পেয়ে মিডিয়া সেখানে পৌঁছানোর পর প্রশাসনকেও ঘটনার খবর দেওয়া হয়। সেখানকার পরিস্থিতি বিচলিত করার মতো ছিল।
আরো পড়ুন- বাংলায় রাষ্ট্রপতি শাসন লাগু না হলে চিতায় নিজেকে জ্বালিয়ে দেবেন, ভীষণ প্রতিজ্ঞা এক সাধুর

এক সরকারি আধিকারিক জানান, গঙ্গা নদীতে ৩০ থেকে ৪০টি লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন যে, এই লাশগুলো উত্তরপ্রদেশ থেকে ভেসে এসেছিল। স্থানীয় শ্মশান থেকে জানা যায় যে, ওই লাশগুলো সেখানকার ছিল না। বক্সরের জেলা শাসক অমন সমীর বলেন, আমরা উত্তর প্রদেশের গাজীপুর আর বালিয়া প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে লাশগুলোর সৎকার করার প্রচেষ্টা চালাচ্ছি। বক্সরে ভেসে আশা লাশগুলোকে সম্মানের সঙ্গে সৎকার করা হবে।
জানিয়ে দিই, বিহারের বক্সর জেলা উত্তর প্রদেশের সীমান্তের কাছেই অবস্থিত। এই জেলার উপর দিয়ে গঙ্গা নদী বয়ে চলেছে। বক্সরের উত্তরে বালিয়া আর পশ্চিমে গাজীপুর জেলা রয়েছে।

বক্সর জেলার কথা বললে, সেখানে করোনায় মৃতদের শেষকৃত্য করতে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়। স্থানীয় এক বাসিন্দা জানান, বেসরকারি হাসপাতালে ডাকাতি চলছে। মানুষের কাছে এখন আর এত পয়সা নেই যে তাঁরা শ্মাশানে নিয়ে গয়ে সমস্ত নিয়ম পালন করে শেষকৃত্য করবে। অ্যাম্বুলেন্স অথবা শববাহী গাড়িও মোটা তাঁকে নেয়। আর সেই কারণে মানুষ হয়ত বাধ্য হয়েও এভাবে গঙ্গায় তাঁদের পরিজনদের দেহ ভাসিয়ে দিচ্ছে।
আরেকদিকে, বক্সরের চরিত্রবন ঘাটের পৌরাণিক মহত্বও রয়েছে। এখন সেখানে করোনার কারণে শ্মশানে জায়গা মিলছে না। আর এই কারণে অনেকেই সেখান থেকে আট কিমি দূরে চৌসা শ্মশানে চলে যাচ্ছে। সেখানে কাঠের বন্দোবস্ত নেই। নৌকাও বন্ধ আছে। আর এই কারণেই হয়ত লাশ গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। নৌকা চালু থাকলে মাঝ গঙ্গায় দেহ নিয়ে গিয়ে ঘড়া বেঁধে ডুবিয়ে দেওয়ার পরম্পরা আছে সেখানে। কিন্তু এখন সেই উপায়ও বন্ধ।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন