বাংলা হান্ট ডেক্স ; ভোটের মুখে প্রাক্তন মেয়র এবং শিবপুরের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর বিরুদ্ধে আপত্তিকর পোস্টার পড়ল শিবপুর কদমতলা বাজার এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে সরগরম হাওড়া। প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা।

শনিবার শিবপুরের কদমতলা বাজার এলাকায় বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর ছবি-সহ বেশ কয়েকটি আপত্তিকর পোস্টার ও ব্যানার নজরে পড়ে স্থানীয় বাসিন্দাদের। তাঁর বিরুদ্ধে ‘সিপিএমের থেকে সুযোগ নিয়ে ডাক্তারি পাস করেছেন’, ‘মমতার দয়ায় মেয়র হয়ে হাওড়ার মানুষকে বোকা বানিয়ে বহুতল বানানো’ কিংবা’প্রোমোটারের টাকায় চেম্বার খোলা’র মতো গুরুতর অভিযোগ করা হয়েছে। এমনকী, হাওড়ার প্রাক্তন মেয়রকে সরাসরি ‘চোর’ বলেও পোস্টার পড়েছে। ওই পোস্টার ও ব্যানারগুলি ছিঁড়ে ফেলেন বিজেপি কর্মীরা। এরপর ব্যাঁটরা থানা ঘেরাও শুরু হয় বিক্ষোভ। ‘শিবপুর কেন্দ্র নাগরিকবৃন্দ’-এর নামে কে বা কারা এ ধরনের পোস্টার-ব্যানার-হোর্ডিং লাগিয়েছেন, তা জানা না গেলেও অভিযোগের তির তৃণমূলের দিকে।
রথীনের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনাতেই এ কাজ করেছেন তৃণমূলকর্মীরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । তবে এই ঘটনা নিয়ে ব্যাঁটরা থানায় বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মী-সমর্থকেরা।
যদিও রথীনের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন জেলার তৃণমূল নেতৃত্ব। হাওড়া সদরের তৃণমূল সভাপতি ভাস্কর ভট্টাচার্য বলেন, “কে বা কারা এ সব করেছেন, তা আমি জানি না। তবে তৃণমূলের কর্মীরা এ সব করে না। শিবপুর কেন্দ্রে উন্নয়নের জেরেই সবাইকে পরাজিত করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”