বাংলা হান্ট ডেক্স ; ২৪ ঘণ্টাও কাটল না। ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই স্বল্প সঞ্চয়ে সুদের হার কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল কেন্দ্র । সাত সকালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) জানান স্বল্প সঞ্চয়ে সুদের হারে কোন বদল হচ্ছে না।
আরো পড়ুন- মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত ব্যারাকপুর, আক্রান্ত মুকুল পুত্র শুভ্রাংশু রায়
বুধবার রাতে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে একাধিক স্বল্প সঞ্চয় এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ)-এ সুদের হার কমানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই সমালোচনার ঝড় ওঠে সর্বত্র। তার পর সকাল হতেই সুদের হার অপরিবর্তিত থাকবে বলে জানান সীতারামন। বৃহস্পতিবার সকালে টুইটারে তিনি লেখেন, ‘২০২০-’২১ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে কেন্দ্রীয় স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার যা ছিল, তা-ই থাকবে। অর্থাৎ ২০২১-এর মার্চ পর্যন্ত সুদের হার যা ছিল, তা অপরিবর্তিত থাকছে। ভুল করে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা তুলে নেওয়া হবে।’’
Interest rates of small savings schemes of GoI shall continue to be at the rates which existed in the last quarter of 2020-2021, ie, rates that prevailed as of March 2021.
Orders issued by oversight shall be withdrawn. @FinMinIndia @PIB_India— Nirmala Sitharaman (@nsitharaman) April 1, 2021
বুধবার রাতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক যে বিজ্ঞপ্তি প্রকাশ করে, তাতে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি)-র সুদের হার ৬.৮ শতাংশ থেকে কমিয়ে ৫.৯ শতাংশ করা হয়। সুকন্যা সমৃদ্ধি যোজনা (এসএসওয়াই)-য় সুদের হার ৭.৬ শতাংশ থেকে কমিয়ে করা হয় ৬.৯ শতাংশ। পোস্ট অফিসে মেয়াদি আমানত (ফিক্সড ডিপোজিট)-এর ক্ষেত্রেও সুদের হার ০.৪০ থেকে ১.১ শতাংশ কমানো হয়। পিপিএফ-এর সুদের হার ৭.১ শতাংশ থেকে কমিয়ে ৬.৪ শতাংশ করা হয়, যা গত ৪৬ বছরের মধ্যে সর্বনিম্নে এসে ঠেকে।
কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ এপ্রিল অর্থাৎ নতুন অর্থবর্ষের প্রথম দিন থেকেই কার্যকর হতে চলেছে নতুন সুদের হার। তবে সীতারামন সেই বিজ্ঞপ্তি তুলে নেওয়ার নির্দেশ দেওয়ায় আগের সুদের হারই চালু থাকবে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI