বাংলা হান্ট ডেস্ক ; টানা ৬ দিন ধরে বাড়তে বাড়তে ফের বেলাগাম পেট্রোলের দাম। কলকাতা-সহ দেশের সব বড় শহরেই পেট্রলের দাম ঊর্ধ্বমুখী। কলকাতায় ৯০ টাকা ছাড়িয়ে গিয়েছে, মুম্বইয়ে সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। কলকাতায় পেট্রলের দাম বাড়ল লিটারে ২৮ পয়সা। ডিজেলের দাম বেড়েছে ৩২ পয়সা।
শনিবার থেকে ২৮ পয়সা বেড়ে কলকাতায় লিটার পিছু পেট্রলের দাম দাঁড়িয়েছে ৯০ টাকা ১ পয়সা। কলকাতার পাশাপাশি মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, নয়ডা, পাটনা, লখনউ, জয়পুর-সহ দেশের প্রায় সর্বত্র জ্বালানি তেলের দামে আগুন। মুম্বইয়ে তো লিটারপিছু পেট্রলের দাম সেঞ্চুরির পথে। রবিবার মুম্বইয়ে প্রতি লিটার পেট্রলের দাম বেড়ে হয়েছে ৯৫ টাকা ২১ পয়সা। রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রলের দাম ৮৮ টাকা ৪৪ পয়সা। চেন্নাইতে পেট্রলের দাম প্রতি লিটার ৯০ টাকা ৯৬ পয়সা।
দাম বেড়েছে ডিজেলেরও। কলকাতায় প্রতি লিটারে ৩২ পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে ৮২ টাকা ৩৫ পয়সা। বাণিজ্যনগরী লিটার প্রতি ডিজেলের দাম ৮৬ টাকা ৪ পয়সায়। দিল্লিতে এক লিটার ডিজেলের দাম ৭৯ টাকা ৬ পয়সা। চেন্নাইতে দাম ৮৪ টাকা ১৬ পয়সা।
প্রসঙ্গত, কেন্দ্র বাববার জ্বালানির এই দাম বৃদ্ধির জন্য বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও জ্বালানির দরকে কাঠগড়ায় রাখছে। যেখানে বিরোধী শিবিরের দাম পেট্রোলের কেন্দ্র যেভাবে ২৫০ শতাংশ শুল্ক বাড়িয়ে যাচ্ছে ও ডিজেলে প্রায় ৮০০ শতাংশ শুল্ক বেড়েছে, তাতে দামের গতি রোখা অসম্ভব।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”