বাংলা হান্ট ডেস্ক ; এবার পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির বিরুদ্ধে পোস্টার। পোস্টারে লেখা ‘এই বিধায়ক আর নয়’, ‘কয়লাচোর বিধায়ককে মানছি না, মানব না’- বুধবার সকালে এমনই সব পোস্টারে রীতিমতো হই চই পড়ে গেল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে। নাগরিক মঞ্চের নাম করে লেখা ওই পোস্টারে পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্রর অপসারণের দাবি জানানো হয়েছে। যে বা যাঁরা এই ঘটনা ঘটিয়েছেন, তাঁদের বিরুদ্ধে দলের তরফে ব্যবস্থা নেওয়া ও প্রশাসনের দ্বারস্থ হওয়ার আশ্বাস দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। যদিও এ বিষয়ে মুখ খুলতে চাননি পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি।
কেন্দ্রের স্মার্টসিটি প্রকল্পে বঞ্চনার অভিযোগ তুলে পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের দিকে আঙ্গুল তুলে আসানসোলের পুর প্রশাসক, এমনকী তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতির পদ থেকেও ইস্তফা দিয়েছিলেন জিতেন্দ্র। বলেছিলেন, দল যদি নির্দেশ দেয়, তাহলে বিধায়ক পদ থেকেও ইস্তফা দিতেও আপত্তি নেই! কিন্তু ঘটনা হল, দলের সঙ্গে সমস্যা মিটতেও বেশি সময় লাগেনি। কলকাতায় মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকের পর জিতেন্দ্র জানান, ‘আমার আচরণে দুঃখ পেয়েছেন দিদি। দিদিকে দুঃখ দিয়ে পৃথিবীতে বাঁচতে পারব না। দলেই আছি।’ বস্তুত, দলীয় নেতৃত্বকে ইস্তফাপত্র গ্রহণ না করারও অনুরোধ করেন তিনি। এরপরও অবশ্য তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা কমিটি থেকে বাদ পড়েন জিতেন্দ্র। দীর্ঘদিন ঘাসফুল শিবিরে একপ্রকার কোণঠাসা অবস্থায় রয়েছেন তিনি ।
এসবের মাঝেই এবার নাম না করে বিধায়কের বিরুদ্ধে পোস্টার পড়ল পাণ্ডবেশ্বরে। পোস্টারে পোস্টারে ছয়লাপ গোটা এলাকা। রাতের অন্ধকারেই কেউ বা কারা এই পোস্টার লাগিয়েছে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, ‘বেসুরো’ হওয়ার পর থেকে পাণ্ডবেশ্বরে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধাচরণ করছেন তৃণমূল কর্মী-সমর্থকদেরই একাংশ। দলে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। যদিও সে সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন