বাংলা হান্ট ডেস্ক ; করোনা আবহে আর্থিক সংকট সত্ত্বেও দুর্গাপুজো কমিটি গুলির পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পুজো কমিটি গুলিকে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি আশা কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বৃদ্ধি ও হকারদের অনুদান দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
কোভিড বিধি মেনেই হবে বাঙালির প্রাণের উৎসব। নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা, ৫০,০০০ টাকা করে দেওয়া হবে প্রতিটি ক্লাবকে। শুধু কি তাই, এবছর উপরি বোনাসও পাবে পুজো কমিটি গুলো। এদিন মুখ্যমন্ত্রী জানান, যেহেতু পুজো কমিটি গুলি করোনা পরিস্থিতি খুব সংকটে রয়েছে, তাই এবছর দমকল কে কোন ফি দিতে হবে না। পুরসভাও কোনও ফি নেবে না। বিদ্যুৎ দেওয়া হবে ৫০ শতাংশ ছাড়। সিইএসসি ও পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদের বিলে এই ছাড় পাওয়া যাবে।
[ আরো পড়ুন-পুজোর আগে সিভিক ভলেন্টিয়ার, আশা কর্মীদের ভাতা বৃদ্ধি, হকারদের পুজোর উপহার দেবে মমতা ]
২০১৮ সাল পর্যন্ত দুর্গাপুজো কমিটিগুলিকে ১০ হাজার টাকা করে দিত নবান্ন। কিন্তু গত বছর অর্থাৎ ২০১৯ এ তা এক লাফে দেড়শ শতাংশ বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়। সেই সঙ্গে বিদ্যুৎ বিলে ২৫ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এ বারের ঘোষণা অতীতের সব রেকর্ডকেই ছাপিয়ে গিয়েছে।
এবার পুজো কার্নিভাল হবে না বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে পুজোয় ঠাকুর দেখার ক্ষেত্রে বেঁধে দিয়েছেন একাধিক বিধিনিষেধ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”