বাংলা হান্ট ডেস্ক ; করোনা যোদ্ধাদের জন্য স্বাস্থ্য বিমার মেয়াদ আরও ১৮০ দিন বাড়াল কেন্দ্র। করোনা পরিস্থিতিতে প্রথম পর্বে স্বাস্থ্য বিমার মেয়াদ ছিল তিন মাস। পরবর্তীকালে তা আরও তিন মাস বাড়ানো হয়। কিন্তু এবার মেয়াদ বাড়িয়ে ৬ মাস করা হলো।
আরো পড়ুন-৩০ সেপ্টেম্বর বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়, ভাগ্য নির্ধারণ আডবানি, জোশী, উমার
কভিড-১৯ যুদ্ধে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করে যাচ্ছেন ডাক্তার, নার্স থেকে স্বাস্থ্যকর্মীর। এমনকি চিকিৎসা করতে গিয়ে মৃত্যু পর্যন্ত হয়েছে তাদের। এই পরিস্থিতিতে এবার বড়োসড়ো সিদ্ধান্ত নিল মোদি সরকার। স্বাস্থ্য বীমার মেয়াদ বাড়িয়ে ৬ মাস করা হলো।
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ বিমা প্রকল্পে গত ৩০ মার্চ এই স্বাস্থ্যবিমার কথা ঘোষণা করা হয়েছিল। প্রথম পর্বে তার মেয়াদ ছিল তিন মাস। পরবর্তীকালে তা আরও তিনমাস বাড়িয়ে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। এবার সেই মেয়াদই আরও ছ’মাস বাড়ানো হল।
আরো পড়ুন- আবার ত্রাতার ভূমিকায় তৃণমূল সাংসদ দেব, শিশুর দৃষ্টিশক্তি ফেরাতে এগিয়ে এলেন সংসদ
মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে স্বাস্থ্য বিমার মেয়াদ ১৮০ দিন বাড়ানো হয়েছে। এরফলে বহু মানুষ উপকৃত হবেন।
এই স্বাস্থ্যবিমার আওতায় থাকা ব্যক্তিরা ৫০ লক্ষ টাকা পর্যন্ত কভারেজ পাবেন। এর মধ্যে যার কমিউনিটি হেলথ ওয়ার্কার বা জনস্বাস্থ্যকর্মী রয়েছেন, যাঁরা কোভিড-১৯ আক্রান্তের সেবা করছেন তাঁরাও এই সুবিধা পাবেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”