বাংলা হান্ট ডেস্ক ; কয়েক মাস করেই বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের সাংগঠনিক দলীয় কর্মসূচী শুরু করে দিয়েছে। আর তার মধ্যে বিজেপি রাজ্যসভার দিলীপ ঘোষ নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে একের পর এক বিতর্কিত মন্তব্যে জড়িয়ে পড়ছেন।
এদিন উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় চায় পে চর্চায় যোগ দিতে গিয়ে ফের বেলাগাম দিলীপ ঘোষ। পুলিশকে বললেন ‘ওসি, আইসির মেরুদন্ড নেই। পুলিশের জন্য আমার দুঃখ হয়। পুলিশের চাকরি ছেড়ে দিয়ে সবজি বিক্রি করুন বেলঘড়িয়াতে। টাকা পাবেন। অন্তত আপনার ছেলে বলতে পারবে যে আমরা বাব সবজি বিক্রি করে।
আরো পড়ুন- BREAKING; অবশেষে পাঁচ অরুণাচলি যুবককে মুক্ত করল চিন, সীমান্ত পেরিয়ে তারা ভারতে ঢোকে
এর আগেও পুলিশকে বউ বাচ্চার মুখ দেখতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন দিলীপ ঘোষ। তবে সমালোচনার পরও কোনো পরিবর্তন নেই তার।
শনিবার কামারহাটি বিধানসভার একদলীয় অনুষ্ঠান মঞ্চ থেকে পুলিশকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন ” যারা দক্ষ পুলিশ আধিকারিক তাদের বসিয়ে রাখা হয়েছে। তারা লজ্জায় বাড়ি থেকে বেরোতে পারেন না। অথচ যারা তৃণমূলকে কাটমানি নিতে সাহায্য করে তারা কাজ করছেন। তাদের কি শক্তিগড়ের ল্যাংচা খাওয়াবো!” ক্ষমতায় এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
আরো পড়ুন- ড্রাগ নিতেন কঙ্গনা! কঙ্গনার বিরুদ্ধে আদাজল খেয়ে তদন্তে নামছে মুম্বাই পুলিশ
এর আগেও উত্তর ২৪ পরগনার দলীয় কর্মসূচি থেকে পুলিশকে নিশানা করেছেন দিলীপ ঘোষ। ক্ষমতায় আসলে উর্দিধারীদের বউ বাচ্চার মুখ দেখতে দেওয়া হবে না বলে তোপ দেখেছিলেন তিনি। পাল্টা তৃণমূলের তরফে টুইটে জবাব দেওয়া হয়, যারা করোনা পরিস্থিতিতে নিজের জীবন বাজি রেখে কাজ করেছেন তাদের কিভাবে আক্রমণ করছেন তিনি। সেই প্রশ্ন করা হয়।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”