বাংলা হান্ট ডেস্ক ; অরুণাচল সীমান্তে নিখোঁজ হওয়া ৫ ভারতীয় যুবককে ফেরত দেওয়ার জন্য লাগাতার চিনের ওপর চাপ দিচ্ছিল ভারত। দফায় দফায় ভারত ও চিনের মধ্যে চলেছে কথাবার্তা। অবশেষে ভারতের প্রবল চাপে নিখোঁজ হওয়া ৫ ভারতীয়কে ফেরত দিতে রাজি হয় চিন। গতকালই কেন্দ্রীয় মন্ত্রী কিরন রিজিজু টুইট করে এ কথা জানিয়েছিলেন। অবশেষে শনিবার সাতসকালে ৫ ভারতীয়কে ফেরত দিয়েছে চিন, ভারতীয় সেনা সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে।
সেনা সূত্রে খবর, অরুণাচলের ভারত চিন সীমান্তের কিবিথু বর্ডার এলাকা দিয়ে ভারতের সীমানায় ঢুকে তাদের প্রায় এক ঘণ্টা সময় লাগে।
#HarKaDeshKeNaam#WeCare #ArunachalPradesh
Good news #India…
By persistent efforts of #IndianArmy, 5 hunters of #UpperSubansiri, who crossed over #LAC on 2 Sept, will finally return on 12 Sept. #PLA will hand them over to #India in #Damai #China at 0930hrs morning. #LohitValley pic.twitter.com/FtyRaFLVXl— PRO Defence Tezpur (Assam/Arunachal Pradesh) (@ProAssam) September 11, 2020
কয়েকদিন আগে অরুণাচলের ভারত-চিন সীমান্তের কাছে পাঁচ যুবকের নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। অরুণাচলের দূর্গম সীমান্তে ওই যুবকরা সেনায় রসদ পৌঁছানোর কাজ করতেন। সেই সময় তারা ভুল করে তারা অরুণাচল পেরিয়ে তিব্বতে প্রবেশ করেছিলেন। তারপর থেকে নিখোঁজ হয়ে যান ওই পাঁচ যুবক। এরপর নিখোঁজ এক যুবকের ভাই সোশ্যাল মিডিয়ায় দাবি করেন যে চিনা ফৌজ তাদের অপহরণ করেছে। একই অভিযোগ করেন সাংসদ তাপির গাও। তারপরই কূটনৈতিক স্তরে চিনের ওপর চাপ বাড়ায় ভারত। অবশেষে মঙ্গলবার চিন শিকার করে নিখোঁজ ওই পাঁচ যুবক তাদের কাছেই আছে এবং তারা ভালো আছে।
আরো পড়ুন- ড্রাগ নিতেন কঙ্গনা! কঙ্গনার বিরুদ্ধে আদাজল খেয়ে তদন্তে নামছে মুম্বাই পুলিশ
কিন্তু তার ঠিক একদিন আগে চিনের বিদেশমন্ত্রক বলেছিল যে তারা ভারতের অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয়না ও কোনও ভারতীয় সীমান্ত পেরিয়ে এসেছে, এমন খবর তাদের নেই। এরপর এই যুবকদের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠলেও শেষ পর্যন্ত ওই পাঁচ যুবককে ফেরত দেওয়ার ব্যাপারে রাজি হয় বেজিং।
কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু জানান, গতকালই সীমান্ত এলাকায় চিনা সেনার সঙ্গে হটলাইনে কথা হয়েছে ভারতীয় সেনার। ওই পাঁচ যুবককে ফেরত দেওয়ার ব্যাপারে কথা হয় দু’পক্ষের মধ্যে। অবশেষে ভারতের প্রবল চাপের চিনের পিপলস লিবারেশন আর্মি ওই যুবকদের ফেরত দেওয়ার কথা জানায়।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন