লোকসভা ভোটের আগে উত্তপ্ত সন্দেশখালি, তার আগে আগামী ২৮ ফেব্রুয়ারি কলকাতা ও দুই ২৪ পরগনার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বিশেষ বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব।
আগামী ৪ মার্চ কলকাতায় নির্বাচন কমিশনের (Election Commission) ফুল বেঞ্চ আসার কথা। রাজ্যের নির্বাচনী প্রস্তুতি নিয়ে তারা টানা দু’দিন বৈঠক করবেন। সেই সফরের আগে সন্দেশখালির সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে বুধবারের ওই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, সন্দেশখালির ঘটনা নিয়ে দিল্লি থেকে রাজ্য নির্বাচন আধিকারিকের দপ্তরকে প্রতিদিন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে। সেই রিপোর্ট নিয়ে নির্বাচন কমিশন প্রতিদিনই বিশ্লেষণ করছেন বলে সূত্রের খবর।
এরই মধ্যে লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) জন্য নবান্নে পুলিশের বিশেষ নির্বাচনী সেল (Election Cell) খোলা হল। জানা গিয়েছে, নবান্নের পুলিশ ডিরেক্টরেটে তৈরি হচ্ছে এই সেল। ভোটে নিরাপত্তা ও পুলিশি ব্যবস্থা-সহ যাবতীয় বিষয় নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে নবান্নে গঠিত এই ইলেকশন সেল। বুধবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ডিএসপি থেকে কনস্টেবল, প্রায় সব পদমর্যাদার পুলিশ কর্মী-সহ এই সেলে মোট ৬১জন থাকবেন। সেলের নোডাল অফিসার হিসাবে কাজ করবেন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার শেখ মহম্মদ আজিম। তিনি জেলা পুলিশ ও বিভিন্ন পুলিশ কমিশনারেটের মধ্যে যোগাযোগ রেখে কাজ করবেন। যোগাযোগ রাখবেন রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমারের সঙ্গেও।
বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আনন্দ কুমারের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের এডিজি-এনফোর্সমেন্ট রাজীব মিশ্রও। লোকসভা নির্বাচনী প্রক্রিয়ায় ব্যয় সংক্রান্ত বিষয় দেখভালের জন্য তাঁকে নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন