ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান হলেন তপন দাশগুপ্ত। এখানকার চেয়ারম্যান পদে এতদিন ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কিন্তু একাধিক ব্যস্ততার কথা জানিয়ে সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন তিনি। তাঁর বদলে ফুরফুরা শরিফের উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে সপ্তগ্রামের বিধায়ক (TMC MLA) তপন দাশগুপ্তকে দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আরো পড়ুন- কেষ্টকে নিয়ে দিল্লি উড়ে গেল বিমান! পাশে ইডির দুই আধিকারিক

সাগরদিঘি উপনির্বাচনে (Sagardighi Byelection) তৃণমূলের হার হওয়ার পর দলের উদ্দেশে সাবধানবাণী দিয়েছিলেন হুগলির ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি। সংখ্যালঘু এলাকায় সংখ্যালঘু প্রার্থী দেওয়া উচিত বলে তিনি নিজের মত প্রকাশ করেন। পাশাপাশি এও বলেন, প্রার্থী বাছাইয়ে তৃণমূলের (TMC) আরও সাবধান না হলে ভবিষ্যতে গোটা বাংলাই সাগরদিঘি হয়ে যাবে বলেও আশঙ্কাপ্রকাশ করেন ত্বহা সিদ্দিকি। নওশাদের দাদা আব্বাস সিদ্দিকি রাজনীতি নিয়ে কোনও মন্তব্য না করলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সতর্কবার্তা দিয়েছিলেন তৃণমূলের উদ্দেশে। এসবের পরই ফুরফুরা শরিফের উন্নয়ন বোর্ডে বদল।
যদিও এই বদলের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলেই দাবি নতুন চেয়ারম্যান তপন দাশগুপ্তর (Tapan Dasgupta)। তিনি জানিয়েছেন, কয়েকদিন আগে ফিরহাদ হাকিম তাঁকে ফোন করেন। জানান, মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী তপন দাশগুপ্তকে এবার ফুরফুরা শরিফের উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান করা হচ্ছে। দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, বুধবার ফুরফুরা শরিফে গিয়ে পীরজাদাদের সঙ্গে আলোচনায় বসবেন সপ্তগ্রামের বিধায়ক। সেখানে আরও কীভাবে উন্নয়ন করা যায়, তা নিয়ে কথা বলবেন। এরপর তা জানাবেন মুখ্যমন্ত্রীদের। এই সিদ্ধান্তের কথা জানতে পেরে ওয়াকিবহাল মহলের মত, ত্বহা সিদ্দিকির সাবধানবাণীর পর আরও সতর্ক তৃণমূল। সাগরদিঘির হারের পর সংখ্যালঘু উন্নয়নে আরও জোর দেওয়া হচ্ছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”