‘পাঠান’ নিয়ে বিতর্ক চলছিল। বয়কটের আবহেও মুক্তির আগে তেমন ভাবে প্রচার চালাননি শাহরুখ খান। তবে ছবি মুক্তির পঞ্চম দিনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক তথ্য দিলেন নায়ক। অতিমারির মন্দার বাজারে তিনি নাকি পেশাবদলের কথাও ভাবছিলেন! পিৎজ়া বানানো শিখছিলেন শাহরুখ।
আরো পড়ুন- জমির নথি নিয়ে এসেছি, আমি এর শেষ দেখে ছাড়ব, অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা
৪ বছর পরে তিনি ফিরেছেন বড় পর্দায়। গত দশ বছরে তাঁর কোনও ছবিই বক্স অফিসে তেমন চলেনি। তার পর অতিমারি দেখা দিতে মুষড়ে পড়েছিলেন শাহরুখ। ভাবছিলেন, রান্না শিখে যদি রোজগার করা যায়। ইতালিয়ান পদ বানানোর তালিমও নিচ্ছিলেন বলে জানান। বললেন,‘‘পিৎজা বানিয়েছি। পাঠানের সময়ে সেটের সবাইকে খাওয়াতাম এনে।’’

‘পাঠান’-এর অন্য কলাকুশলীও ছিলেন সোমবারের বৈঠকে। সবার সামনে ‘বাদশা’কে প্রশ্ন করা হয়, কতটা কঠিন ছিল এত দিন রুপোলি পর্দায় থেকে দূরে থাকা? উত্তরে সেই শাহরুখোচিত জবাব, ‘‘এই ৪ দিন গত ৪ বছরকে ভুলিয়ে দিয়েছে।’’
প্রচারে না এলেও অনুরাগীদের সঙ্গে সমাজমাধ্যমে কথোপকথন চালিয়েছেন শাহরুখ। যে কোনও প্রশ্নের উত্তর দিয়েছেন ধৈর্য ধরে। তাঁর জবাবে টের পাওয়া গিয়েছে বুদ্ধিমত্তার ছাপ। কখনও রেগে যাননি অপ্রিয় প্রশ্নের মুখেও। তবে শাহরুখের এই অন্ধকার অধ্যায়ের কথা আঁচ করতে পারেননি দর্শক।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”