বাংলাহান্ট ডিজিটালঃ দেশজুড়ে শাহরুখ খানের পাঠান সিনেমা নিয়ে েকের পর এক বিতর্ক চলছে। এবার বর্ধমানেও ‘পাঠান’ সিনেমা রিলিজ হতে দেওয়া হবে না, সিনেমা বন্ধেন ডাক দিল হিন্দুত্ববাদী সংগঠন। প্রতিবাদ জানিয়ে রবিবার তারা বর্ধমান শহরের কার্জনগেট এলাকায় শাহরুখ খানের কুশপুতুল দাহ করে। সংগঠনের পক্ষ থেকে দাবি করে বলা হয়, বর্ধমানে কোনও সিনেমা হলে পাঠান সিনেমা রিলিজ করতে দেওয়া হবে না। পাঠান সিনেমার ‘বেশরম রং’ নিয়ে সরগরম সোশাল মিডিয়া। সমালোচনার মুখে পড়েছেন শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)।
আরো পড়ুন- ‘Autophagy’ কি? অটোফেজি বা উপবাসের উপকারিতা কি
বলতে গেলে মুক্তির পর থেকেই চর্চায় ছবির নতুন গান ‘বেশরম রং’ ৷ গানটিতে যে পোশাকে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে দৃশ্যায়িত করা হয়েছে, তা একাংশের মতে অত্যন্ত অশ্লীল ৷ গানে শাহরুখ-দীপিকার যে রসায়ন দেখানো হয়েছে তা অত্যন্ত সাহসী, এ নিয়ে কোনও সন্দেহ নেই ৷ কিন্তু গানে অভিনেত্রীর পোশাক চয়ন এবং অভিনেতা-অভিনেত্রীর কেমিষ্ট্রি নিয়ে তীব্র আপত্তি তুলেছেন অনেকে।
অনকের মতে এই সিনেমা ভারতের সনাতন সংস্কৃতিকে অবমাননা করেছে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এবার সেই বির্তকের আঁচ পড়ল বর্ধমানেও। সংগঠনের পক্ষ থেকে থেকে পূজা দেবনাথ জানান, গেরুয়া বসন হচ্ছে ত্যাগের প্রতীক। সেই ত্যাগের প্রতীক বস্ত্রকে নিয়ে সিনেমায় এমনভাবে নোংরামি করা হচ্ছে তাতে কোথাও না কোথাও ভারতের সংস্কৃতিকে লাঞ্ছিত করা হয়েছে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন