বাংলাহান্ট ডিজিটালঃ বগটুই-কাণ্ডের (Bagtui Massacre) অন্যতম অভিযুক্ত লালন শেখকে খুনের করা হয়েছে। তাকে খুন করেছে সিবিআই এমনটাই অভিযোগ জানিয়েছেন তাঁর স্ত্রী। সোমবার বিকেলে লালন শেখের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী। রামপুরহাটের পথসাথীতে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পেই তার মৃত্যু হয় বলে সিবিআই সূত্রে খবর। সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুকে কেন্দ্র করে এখন তোলপাড় রাজ্য-রাজনীতি। কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে তদন্তের দাবি জানাচ্ছে শাসক-বিরোধী দু’পক্ষই।
আরো পড়ুন- অরুণাচল প্রদেশে ভারত-চিন সেনার সংঘাত! উত্তপ্ত তাওয়াং সেক্টর
বিষয়টি প্রাথমিক ভাবে বীরভূম জেলা পুলিশকে জানানো হয়। সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পেই ভিডিয়োগ্রাফি করা হয়। লালনের মৃত্যুর খবর পেয়েই রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভিড় করেন লালনের আত্মীয়রা। শোকের ছায়া নামে এলাকায়। লালনের দিদি সামসুন্নাহার বিবি কাঁদতে কাঁদতে অভিযোগ করেন, ‘ছেলেকে সিবিআই এত মেরেছে, যে ভাল করে দাঁড়াতে পারছিল না’। ভাড়াটিয়ার কাছে একটু জল চেয়েছিল সেদিন। সেটাও খেতে দেয়নি। আমরা সিবিআইয়ের শাস্তি চাই’। শুধু দিদি নয়, লালনের স্ত্রী এদিন কান্নায় ভেঙে পড়েন। তাঁর মুখেও সিবিআই-এর বিরুদ্ধে অভিযোগ শোনা যায়। তিনি বলেন, ‘সিবিআই আমার বাড়িটাকে শেষ করে দিল। আমার স্বামীকেও মেরে দিল সিবিআই। আমার সামনেই মেরে দিল।’

সিবিআই-এর দাবি, এদিন বিকেলে যখন দুই তদন্তকারী অফিসার আদালতে গিয়েছিলেন, সেই সময় বাথরুমে ঢুকে আত্মঘাতী হন লালন শেখ। পরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ইতিমধ্যেই মানবাধিকার কমিশনকে এই বিষয়ে অবগত করেছে কেন্দ্রীয় সংস্থা। অস্বাভাবিক মৃত্যুর তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”