2011 সালের 29 মে কাঁথি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে জাতীয় সড়কের ধারে বহুতল বিল্ডিং করার অনুমতি পেয়েছিল সারদা ৷ সেই বহুতল বিল্ডিং নির্মাণের জন্যে অনুমতি প্রদানের ফাইল এবার খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ।
সৌমেন্দু অধিকারী শিশির অধিকারীর ছোট ছেলে। 2009 সালে শুভেন্দু অধিকারী তমলুকের সাংসদ হওয়ার পরে কাঁথি পৌরসভার চেয়ারম্যান হন তাঁর ছোট ভাই সৌমেন্দু। তখনই বিল্ডিংয়ের জন্য দায়ভার পায় সারদা ৷ মঞ্জুর রহমান খান নামে এক আইনজীবী আরটিআই ধারায় করা প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্না৷
আরো পড়ুন- অ্যাম্বুলেন্সের ভিতরে থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিলাতি মদ
ফলে কি শর্তে অনুমতি প্রদান হয়েছিল ? কত টাকা নেওয়া হয়েছিল ? ইত্যাদি এই প্রশ্নগুলির উত্তর পাওয়া মুশকিল। কাঁথি আদালতের আইনজীবী মঞ্জুর রহমান খান 2021 সালের 1 সেপ্টেম্বর আরটিআই আইনে সারদার বিল্ডিং নিয়ে কিছু প্রশ্ন করেছিলেন চেয়ারম্যানের কাছে।

দীর্ঘ টালবাহানার পরে সেই প্রশ্নের উত্তরে কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্না জানিয়েছেন, সারদা চিট ফান্ড সংস্থার বিল্ডিং অনুমোদন সংক্রান্ত কোনও ফাইল নেই তাঁদের কাছে। স্বাভাবিকভাবে এ বিষয় জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অন্যদিকে এ বিষয়ে তৃণমূলের অভিযোগ, সম্প্রতি সারদা কর্তা সুদিপ্ত সেন আদালত চত্বরে দাঁড়িয়ে অভিযোগ করেন, শুভেন্দু অধিকারী তাঁকে ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন। এর আগেও তিনি একই অভিযোগ করেছিলেন। এই ফাইল সামনে এলে সেই অভিযোগ প্রমাণিত হয়ে যাবে।
তৃণমূলের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে বলেন, আমরা এর আগে একই অভিযোগ করেছিলাম এবার খোদ সারদা কর্তাও শুভেন্দুর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করলেন। কুণাল প্রশ্ন তোলেন, এবার কেন সিবিআই শুভেন্দুকরে গ্রেফতার করবেনা। সম্প্রতি রাজ্যপাল জগদীপ ধনখড়কে স্মারকলিপি দিতে গিয়েও তৃণমূল নেতারা শুভেন্দুর বিরুদ্ধে নালিশ ঠুকে আসেন। শুভেন্দু অবশ্য এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দিতে নারাজ।


কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”