স্বামীর নামে জাল ডেথ সার্টিফিকেট বানিয়ে প্রায় ২৬ লক্ষ টাকা-সহ সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে (Fake Death Certificate)। সুবিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন যুবক।
অভিযোগ, মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার কুলি অঞ্চলের কুমড়ায় গ্রামের বাসিন্দা নুরজামাল শেখ কর্মসূত্রে 2017 সালে সৌদি আরবে যান ৷ ফিরে আসেন আজ থেকে কয়েক মাস আগে । বাড়ি ফিরেই নুরজামাল শেখ তাঁর জমানো অর্থ ব্যাঙ্কে তুলতে গিয়েই দেখেন তাঁর টাকা নেই । ব্যাংক ম্যানেজারদের কথায়, নুরজামালবাবুর নাকি মৃত্যু হয়েছে অনেকদিন আগেই, তাই তাঁর স্ত্রী নমিনি থাকার সুবাদে তাঁর মৃত্যু সার্টিফিকেট দেখিয়ে তাঁর নামে থাকা জমানো সমস্ত টাকা আগেই ব্যাংক থেকে তুলে নিয়েছে আর এই কথা শুনেই কার্যত কপালে হাত নুরজামালের ।
আরো পড়ুন- সারদাকাণ্ডে টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী, আদালতে বিস্ফোরক সুদীপ্ত সেন
নুরজামালের দাবি, তার স্ত্রী শাহিনা খাতুন পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছে। সেই কারণেই তাঁর নকল ডেথ সার্টিফিকেট বানিয়েছেন। তারপর তাঁর নামে থাকা ব্যাংকের সমস্ত অর্থ পলিসির টাকা তুলে নিয়েছেন। নুরজামাল জানিয়েছেন, এই অভিযোগ লিখিতভাবে তিনি একের পর এক প্রশাসনিক দপ্তরের জানিয়েও কোনও সুরাহা পাচ্ছেন না।
অবেশেষে স্ত্রী ও তাঁর পরিবারের লোকজনকে গ্রেপ্তারের দাবিতে বড়ঞা থানার দ্বারস্থ হন সদ্য সৌদি আরব থেকে ফেরা নুরজামাল শেখ। যদিও বিষয়টি নিয়ে বড়ঞা থানার পুলিশ জানিয়েছে, নুরজামাল শেখের অভিযোগের ভিত্তিতে তাঁরা তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের ধরা গেলে পুরো ঘটনার আসল তথ্য জানা যাবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”