১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ। এই অভিযোগ তুলেছেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রবিবার ও সোমবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ থেকে ব্লকে ব্লকে, ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ১০০ দিনের কাজের টাকা না দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে দুর্গাপুর–ফরিদপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের মহামিছিল হয়।
আরো পড়ুন- কেকের ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ্যে এল! কি আছে রিপোর্টে
ঠিক কী ঘটেছে দুর্গাপুর–ফরিদপুর ব্লকে? কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে ১০০ দিনের কাজের টাকা দেয়নি বলে অভিযোগ। তাই আজ, রবিবার দুর্গাপুর–ফরিদাপুর ব্লকে বিশাল প্রতিবাদ মিছিল করলেন তৃণমূল কংগ্রেস নেতা–কর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সভাপতি সুজিত মুখোপাধ্যায়। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ হয়।
রাজ্য পঞ্চায়েত দফতর সূত্রে খবর, গত ৯ মাসের পাওনা টাকা বাকি রাজ্যের। সব মিলিয়ে সাত হাজার ২৯ কোটি ৪৭ লক্ষ টাকা বকেয়া রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার তা অন্যায়ভাবে আটকে রেখেছে বলে শাসকদলের অভিযোগ। টাকা না মেলায় তৃণমূল কংগ্রেস রাস্তায় নামার কর্মসূচি নিয়েছে। এই ঘটনায় ফের কেন্দ্রকে চিঠি লেখার বিষয়ে মনস্থির করেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়।
তারপর কী ঘটল সেখানে? কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা না দেওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ব্লক ও পুরসভা এলাকায় প্রতিবাদ গড়ে তোলার নির্দেশ দেন। সেই নির্দেশ মতো আজ ওই ব্লকের ছাত্র, যুব, মহিলা তৃণমূল কংগ্রেস সংগঠন একত্রিত হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন। লাউদোহা ঝাঁঝড়া কোলিয়ারি এলাকা থেকে মিছিল যায় ফুরিপুর থানার সামনে। সেখানে মিছিল শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয়।

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব