কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। শুধু তাই নয়, কর্মজীবন যা বেতন পেয়েছেন তিনি, সেই টাকা ফেরত দিতে হবে তাঁকে।
আরো পড়ুন- রাজ্য পুলিশের চাকরিতে ২০২০ মহিলা কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নবান্নের
আদালতের নির্দেশের চার দিনের মাথায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতার স্কুলে পৌঁছল তাঁর বেতন বন্ধ করে দেওয়ার নির্দেশ। জেলা বিদ্যালয় পরিদর্শক সোমবার এই নির্দেশ পাঠিয়েছেন অঙ্কিতার স্কুলে।
পরেশ-কন্যা অঙ্কিতার বিরুদ্ধে বাবার প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে শিক্ষকতার চাকরি নেওয়ার অভিযোগ ছিল। আদালতে এই অভিযোগ করেছিলেন ববিতা সরকার নামে এক এসএসসি পরীক্ষার্থী। ওই ঘটনায় গত শুক্রবার অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয় আদালত। এমনকি, অঙ্কিতা নিজেকে শিক্ষক হিসাবেও পরিচয় দিতে পারবেন না বলেও নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি, নির্দেশে আরও বলা হয়, তিনি আর ওই স্কুলে ঢুকতেও পারবেন না। এর চার দিনের মাথায় সোমবার অঙ্কিতা যে স্কুলে চাকরি করতেন সেই মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের তরফে পৌঁছয় তাঁর বেতন বন্ধ করে দেওয়ার নির্দেশ।
জেলা বিদ্যালয় পরিদর্শক সমরচন্দ্র মণ্ডল বলেন, ‘‘আদালত নির্দেশ দিয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অঙ্কিতা অধিকারীর বেতন বন্ধ রাখার জন্য। আদালতের নির্দেশ অনুযায়ী স্কুলের প্রধান শিক্ষিকাকে অঙ্কিতা অধিকারীর বেতন বন্ধ করে দেওয়ার নির্দেশ পাঠানো হয়েছে।’’ ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রঞ্জনা রায় বসুনিয়া বলেন, ‘‘ডিআই অফিস থেকে অঙ্কিতা অধিকারীর বেতন বন্ধ করার নির্দেশ এসেছে। সেই নির্দেশ অনুযায়ী কাজ করা হচ্ছে।’’
গত ৪১ মাসে বেতন বাবদ নেওয়া প্রায় ১৬ লক্ষ টাকাও অঙ্কিতাকে ফেরত দিতেও নির্দেশ দিয়েছে আদালত। ওই টাকা তাঁকে দিতে হবে দু’টি কিস্তিতে। তার প্রথম কিস্তি ৭ জুন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৪ নভেম্বর ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসাবে চাকরিতে যোগ দিয়েছিলেন অঙ্কিতা। জনৈকা ববিতা সরকারের দায়ের করা মামলায় অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, গত সাড়ে তিন বছরে অঙ্কিতা যা বেতন পেয়েছেন, তা দুই কিস্তিতে হাইকোর্টের রেজিস্টার জেনারেলের কাছে জমা করতে হবে মন্ত্রীকন্যাকে। প্রথম কিস্তি দিতে হবে আগামী ৭ জুন এবং দ্বিতীয় কিস্তি দিতে হবে আগামী ৭ জুলাই।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI