বালুরঘাট ২২ আগষ্ট ; হ্যাঁ, এরাও কিন্তু করোনা যোদ্ধা। হয়তো ডাক্তার, নার্স বা পুলিশ বা অনান্ন্য সামনের সারির যোদ্ধাদের মত সামনে দাঁড়িয়ে থেকে করোনার সাথে লড়াই করেনি। কিন্তু তাই বলে অন্তরালে দাড়িয়েও থাকে নি। করোনা- যোদ্ধা বলে সন্মান জানিয়ে সারা দেশ যখন ডাক্তারদের জন্য তালি, থালি সব বাজিয়ে ছিল, মোমবাতি জ্বালিয়ে ছিল ঘরে ঘরে। এরই মাঝে আরেকটা যোদ্ধা শ্রেনী নীরবে “সেবা” দিয়ে গেলেন, যাকে বলে একদম ফোর ফ্রন্টে দাঁড়িয়ে।
দেশে প্রথম দফা লকডাউন থেকে এই আনলক ৩ পর্যন্ত ডাক্তার নার্স আর পুলিশ যেমন লড়াই করেছে। এরাও তেমন প্রতিদিন সকাল থেকে বিকেল অবদ্ধি অক্লান্ত পরিশ্রম করে জেলার প্রতিটি রেশন দোকানে খাদ্য সামগ্রী পৌছে দিয়ে হাজার হাজার মানুষের মুখের খাবার যুগিয়েছেন। তাই এদের লড়াই ও কিন্তু অনান্য করোনা যোদ্ধাদের থেকে কম লড়াই নয়। এই করোনা আবহে আর লকডাউনের জেরে যখন মানুষ ঘর বন্দি জীবন কাটাতে বাধ্য হচ্ছে। ঠিক তখন এরা যদি এগিয়ে না এসে মানুষের প্রতিদিনের মুখের গ্রাসাচ্ছদনের সরবরাহের কাজে হাত না লাগাতো। তবে কি সরকারের দেওয়া খাদ্যের জোগান সঠিক সময়ে মানুষ পেত। জানি অনেকেই বলবেন তারা তো এই কাজের বিনিময়ে তাদের পারিশ্রমিক পেয়ে থাকেন। হ্যাঁ তা তারা নিশ্চই পান। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি সেই পারিশ্রমিক ? তার পরিমান কত ? সে তো পারিশ্রমিক ও পান প্রথম সারির করোনা যোদ্ধা ডাক্তার, নার্স এবং পুলিশ ও, বরং এদের থেকে অনেক অনেক বেশি পারিশ্রমিক পেয়েই তারা প্রথম সারিতে থেকে লড়াই করছে করোনার সাথে। তার সাথে উপরি রয়েছে মোটা টাকার জীবন বিমার সুবিধে।কিন্তু এদের না আছে মোটা টাকার পারিশ্রমিক না আছে জীবন বিমা। তবুও করোনা ভয় উপেক্ষা করেই মানুষের পেট ভরাতে রেশন দোকান গুলিতে খাদ্যের সরবরাহ লকডাউনের সেই প্রথম প্রহর থেকেই এরা বজায় রেখেছে। অন্তরালে থেকে জনজীবনের প্রতিদিনের খাদ্যের চিন্তা দূর করতে অদম্য লড়াই চালিয়েছে। এরা করোনা ভয়ে পিছিয়ে থাকলে। কি ভাবে হাজার হাজার মানুষের মুখে হাসি ফুটতো। তা ভাবলেও আজ সরকারকে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হতো। যা এরাই হাসি মুখে এগিয়ে এসে সরকারের সাথে হাতে হাত মিলিয়ে জনজীবনকে স্বাভাবিক রাখার প্রয়াস আজও বজায় রেখেছে।বলতে গেলে বিবেকের তাড়নায়, সামাজিক দায়বদ্ধতা, মানবিক দায়িত্ববোধ থেকেই মহান এই দায়িত্বটি তারা আজও পালন করে যাচ্ছেন মুখ বুজে। অন্তরালে থাকলেও তাই এরাও প্রথম সারির করোনা যোদ্ধার থেকে কম কিসে ।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন