প্রত্যেক ব্যক্তি তার জীবনে সফল হতে চায়। কিন্তু জীবনে সফল হতে গেলে কিছু চারিত্রিক গুণ থাকা আবশ্যিক। চাণক্যের নীতি মানুষকে জীবনে সফল হওয়ার অনুপ্রেরণা দেয়। চাণক্যের নীতি অনুসারে সফলতার পথ খুব কঠিন নয়। তবে সফলতা পেতে গেলে অবশ্যই শৃঙ্খলা ও কঠোর পরিশ্রম অবলম্বন করতে হবে। চাণক্যের নীতি অনুসারে একজন সফল নেতা হতে গেলে তার মধ্যে কয়েকটি গুণ থাকা আবশ্যক। আর এই গুণ যার মধ্যে নেই সে কখনোই সফল দলনেতা হওয়ার যোগ্যতা রাখে না। একজন যোগ্য নেতা হতে গেলে সবার আগে তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, আসুন সেগুলো কি দেখে নেওয়া যাক।
চাণক্য নীতি অনুসারে দলনেতা হতে গেলে সবার আগে স্বার্থপরতা ত্যাগ করতে হবে। কারণ একজন স্বার্থপর ব্যক্তি কখনোই প্রকৃত দলনেতা হয়ে উঠতে পারে না।
দলনেতা হতে গেলে সবসময় তার কাজ শেষ করার ক্ষমতা রাখতে হবে। তবেই জীবনে সাফল্য মিলবে।
দলের প্রতিটি সদস্যকে সম্মান দিতে হবে। চাণক্যের নীতি অনুসারে দলের সদস্যরা প্রকৃত সম্মান ও মর্যাদা পেলে দলনেতাকে তারা উচ্চ আসনে আসীন করবেন। একজন দলনেতা জীবনে তখনই সফলতা আসবে যখন তার দলের প্রতিটি সদস্যের প্রতি সমান নজর ও বিবেচনাবোধ কাজ করবে।
একজন নেতাকে সব সময় সময়ের গুরুত্ব বুঝতে হবে। চাণক্যের নীতি অনুসারে সময়ের গুরুত্ব অপরিসীম। সময় পরিচালনা সঠিক ব্যবহারের জ্ঞান থাকতে হবে।
চাণক্যের মতে, একজন দলনেতাকে তার বড় এবং ছোট সহকর্মীদের প্রতিভা এবং দক্ষতা কিভাবে ব্যবহার করতে হয় তা জানতে হবে। তবেই সে প্রকৃত দলনেতা হবে।
একজন প্রকৃত দলনেতাকে তার সহকর্মীদের দক্ষতা ও মেধা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে। তবেই সে সহকর্মীদের মধ্যে কাজ ভাগ করে দিতে পারবে এবং সহকর্মীদের কাছ থেকে আরও ভাল ফলাফল পাবে।
সর্বশেষ একজন দলনেতার কাছে পরিকল্পনা তৈরীর কাজ করা ও লক্ষ্য অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাণক্যের মতে যে কোনও কাজ শুরু করার আগে তার পরিকল্পনা করা অত্যন্ত জরুরি। আর যারা এটি করেন তাদের জীবনে সফলতা আসতে বাধ্য।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”