বাংলাহান্ট ডিজিটালঃ হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্টের শৃঙ্গ পৃথিবীর সবথেকে উঁচু যায়গা আর এর উচ্চতা প্রায় ৯ কিলোমিটারের কাছাকাছি। কিন্তু আপনি কি জানেন পৃথিবীর গভীরতম স্থান কোনটি ?
এটা বোধহয় অনেকেই জানে না। সমুদ্রের গভীরতম একটি স্থানই হবে বিশ্বের গভীরতম যায়গা, এটাই স্বাভাবিক,তাই না?
আরো পড়ুন- ৩৬ বছর পর বিশ্বকাপ জিতল আর্জেন্তিনা, বিশ্বরেকর্ড করলেন মেসি
সমুদ্রের তলদেশের ‘ভি’ আকৃতির এই রকম গভীরতম স্থান গুলোকে পরিখা বা ট্রেঞ্চ বলা হয়ে থাকে। পৃথিবীর প্রতিটি সাগর মহাসাগরেই এরকম অসংখ্য ট্রেঞ্চ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

পৃথিবীর সবথেকে গভীরতম ট্রেঞ্চ হোল মারিয়ানা ট্রেঞ্চ (MariyanaTrench)। পশ্চিম প্রশান্ত মহাসাগরের তলদেশে মারিয়ানা দ্বীপপুঞ্জের পূবদিকে জাপানের কাছে এটি শুয়ে আছে ২৫৫০ কিলোমিটার লম্বা আর মাত্র ৬৯ কিলোমিটার প্রশস্ত জায়গা জুড়ে । এই পরিখার গভীরতা ১১.০৩ কিলোমিটার।
অর্থাৎ আস্ত একটি মাউন্ট এভারেস্ট এই ট্রেঞ্চে ঢুকে যাবে নির্দিধায় তারপরেও ২.১৯ কিলোমিটার অথৈ জল খেলা করবে এই শৃঙ্গের মাথার উপর দিয়ে।
এখানে জলের চাপ এতই বেশি যে একটা শক্তিশালী জাহাজ নামিয়ে দিলেও মুহূর্তেই ডিমের খোলসের মতোই ভেঙ্গে চুরমার হয়ে যাবে।
এই ট্রেঞ্চের তলদেশের সর্বোচ্চ তাপমাত্রা হল ৩০০ ডিগ্রী সেলসিয়াস। এত গরম যা কল্পনাও করা যায় না। কিন্তু প্রতিনিয়ত আশেপাশের হিমশীতল জল এসে এতে মিলিত হবার কারণে এই গরমেও জল বাষ্পীভূত হয় না।

এবার নিশ্চয়ই সত্যিকার পাতাল বলতে আমরা মারিয়ানা ট্রেঞ্চকেই বোঝাতে পারি।
মারিয়ানা ট্রেঞ্চের অপেক্ষাকৃত উপর দিকে, ডাম্ব অক্টোপাস,হেচেট মাছ, বিভিন্ন জেলিফিশ সহ অনেক আশ্চর্যজনক মাছ ও জলজ প্রাণী বসবাস করে। ট্রেঞ্চের গভীরে গহীন আঁধারের কারনে এদের অনেকের দেহ থেকেই আলো বিচ্ছুরিত হয়।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন