অযোধ্যা রাম মন্দির উদ্বোধন হতেই অযোধ্যায় ভিড় জমাতে থাকেন লাখ লাখ দর্শনার্থী। রামের আদলে সেজে বাইকে করে রামলালাকে একবার দর্শনের জন্য আসছেন হাজার হাজার ভক্ত। সেজে উঠেছে গাড়ি থেকে বাইক। যেই ছবি ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এখন এই উপলক্ষে, স্টিলবার্ড হেলমেট কোম্পানি মানুষের জন্য বিশেষভাবে ডিজাইন করা জয় শ্রী রাম ছবি দেওয়া হেলমেট বাজারে নিয়ে এসেছে।
এটি রাম মন্দিরের ছবি দিয়ে বানানো একটি স্পেশাল এডিশন হেলমেট। রামের ছবি, অযোধ্যা রাম মন্দিরের ছবির কারুকার্য রয়েছে হেলমেটজুড়ে। দুটি রঙে কিনতে পারবেন ক্রেতারা। এটি বানিয়েছে স্টিলবার্ড হাই-টেক ইন্ডিয়া লিমিটেড। ইতিমধ্যে এই জয় শ্রী রাম লেখা হেলমেট বাজারে উপলব্ধ।
আরো পড়ুন- ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! ইস্তফা দিয়ে আগামিকাল এনডিএতে নীতীশ?

জয় শ্রী রাম এডিশন SBH-34 হেলমেট দুটি রঙে লঞ্চ করেছে স্টিলবার্ড হাই-টেক ইন্ডিয়া লিমিটেড। একটি শাইনিং ব্ল্যাকের সঙ্গে স্যাফরন বা গেরুয়া, আরেকটি শাইনিং স্যাফরনের সঙ্গে ব্ল্যাক। সর্বোচ্চ সুরক্ষা ও আরাম নিশ্চিত করার জন্য থার্মোপ্লাস্টিক শেল দিয়ে বানানো হয়েছে হেলমেট। এতে রয়েছে বিশেষ সানশিল্ড। যা সুরক্ষার সঙ্গে আপোস না করেও আলো অ্যাডজাস্ট করতে সাহায্য করে। আলোর তীব্রতা অনুযায়ী কমবেশি করতে পারবে বাইক রাইডার।
দুটি সাইজে পাওয়া যাবে জয় শ্রী রাম এডিশন SBH-34 হেলমেট – লার্জ (600 মিলিমিটার) এবং মিডিয়াম (580 মিলিমিটার)। বাজারে জয় শ্রী রাম হেলমেটের দাম শুরু 1,349 টাকা থেকে। এটি কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”