বাংলাহান্ট ডেস্কঃ দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনা অনেক সময় মাঝপথেই বন্ধ হয়ে যায় আর্থিক কারণে। সেই কথা মাথায় রেখেই স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ফাউন্ডেশন নিয়ে এসেছে SBI আশা স্কলারশীপ স্কীম। এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীরা ১০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবেন।
আসুন দেখে নিই, এই স্কলারশিপে আবেদনের যোগ্যতা কি :-
(১). ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। (২). শেষ শিক্ষাবর্ষের রেজাল্টে ৭৫% মার্কস থাকতে হবে। (৩). পরিবারের বার্ষিক আয় ৩০০০০০ টাকার নীচে হতে হবে। (৪). দেশের যে কোনো প্রান্তের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে।
স্কলারশিপ অ্যামাউণ্ট – বছরে ১০,০০০ টাকা পর্যন্ত মিলতে পারে আর্থিক অনুদান।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডক্যুমেন্টস
(১). শেষ শিক্ষাবর্ষের মার্কশীট। (২). সরকারী পরিচয়পত্র (আধার কার্ড)। (৩). চলতি বছরের অ্যাডমিশন প্রুফ (ফি রিসিপ্ট/অ্যাডমিশন লেটার/স্কুলের আইডেন্টি কার্ড)। (৪). ছাত্রছাত্রী বা তাদের বাবামায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। (৫). ইনকাম প্রুফ (ফর্ম ১৬এ/ গভর্নমেন্ট অ্যাপ্রুভড সার্টিফিকেট/স্যালারি স্লিপ)। (৬). আবেদনকারীর ছবি।
কিভাবে অ্যাপ্লাই করবে? – স্টেপ 1- SBI আশা স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য যেতে হবে এই লিংকে: https://www.buddy4study.com/page/sbi-asha-scholarship-program; সেখানে মোবাইল নাম্বার এবং মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। স্টেপ 2 – তারপর লগ ইন করে পর Apply Now-তে ক্লিক করলে স্কলারশিপে অ্যাপ্লাইয়ের পেজ খুলে যাবে। স্টেপ 3 – তারপর প্রয়োজনীয় ডক্যুমেন্টস ভালো করে যাচাই করে আপলোড করে Submit বাটনে ক্লিক করলেই অ্যাপ্লাই হয়ে যাবে।
গুরুত্বপূর্ণ তারিখ – এই স্কলারশিপ এর জন্য আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট 23/11/2023.

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”