বাংলাহান্ট ডেক্স: মার্চ থেকে বন্ধ হচ্ছে রেলের ইউটিএস অ্যাপ
অনলাইনে অসংরক্ষিত টিকিট কাটবেন কী ভাবে? জানুন নতুন নিয়ম
ট্রেন, মেট্রো বা বিমান— অনলাইনে টিকিট কাটার অভ্যাস এখন প্রায় সকল যাত্রীর। সেই ডিজিটাল যাত্রাপথেই বড় পরিবর্তন আনল ভারতীয় রেল। আগামী ১ মার্চ থেকে বন্ধ হয়ে যাচ্ছে রেলের জনপ্রিয় মোবাইল অ্যাপ ‘ইউটিএস’ (UTS on Mobile)। অসংরক্ষিত টিকিট কাটতে যাঁরা এই অ্যাপের উপর নির্ভর করতেন, তাঁদের জন্য চালু হচ্ছে এক নতুন ব্যবস্থা।
বছরের প্রথম দিনেই রেল বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, যাত্রী সুবিধার কথা মাথায় রেখে একাধিক অ্যাপের বদলে একটি মাত্র অ্যাপেই সব ধরনের টিকিট পরিষেবা আনা হচ্ছে। সেই কারণেই ইউটিএস অ্যাপ ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হচ্ছে।
রেলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে
সবই কাটা যাবে একটিমাত্র অ্যাপের মাধ্যমে— ‘রেলওয়ান’ (RailOne)।
যদিও অসংরক্ষিত টিকিট কাটার ক্ষেত্রে ইউটিএস অ্যাপ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল, তবুও রেল চায় না আলাদা আলাদা অ্যাপে পরিষেবা দিতে। আধুনিক ও সমন্বিত ডিজিটাল ব্যবস্থার লক্ষ্যে ‘রেলওয়ান’ অ্যাপকেই একমাত্র অফিসিয়াল রেল অ্যাপ হিসেবে ব্যবহার করতে চাইছে রেল কর্তৃপক্ষ।
ইউটিএস অ্যাপ ব্যবহারকারীদের জন্য আলাদা করে নতুন অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই।
বর্তমানে ইউটিএস অ্যাপ খুললেই যাত্রীদের ‘রেলওয়ান’ অ্যাপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।
রেল সূত্রে জানা যাচ্ছে, এই অ্যাপে যাত্রীরা পাবেন—
সব কিছুই এক ছাদের নীচে।
রেলের বক্তব্য, এই সিদ্ধান্ত পুরোপুরি যাত্রীস্বার্থে। আলাদা আলাদা অ্যাপ ব্যবহারের ঝঞ্ঝাট কমিয়ে একটি সহজ, দ্রুত ও আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করাই লক্ষ্য।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”