বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল বিজেপি। বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি প্রার্থী সজল ঘোষ (Sajal Ghosh)। একইসঙ্গে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনেও প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী ভাস্কর সরকার।
কিছু দিন আগেই বরানগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তাপস রায়৷ এর পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি৷ এবার কলকাতা উত্তর কেন্দ্রে তাঁকে লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করে বিজেপি৷ অন্যদিকে, বিধায়ক ইদ্রিশ আলির মৃত্যু হওয়ায় মুর্শিদাবাদের ভগবানগোলা আসনটি খালি হয়৷ এই দুই আসনেই আগামী ১ জুন উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷
আরো পড়ুন- পরপর বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, দেশের দ্বিতীয় বৃহত্তম নৌবিমান ঘাঁটিতে হামলা

সজল ঘোষ গত পুরভোটে কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন৷ রাজ্য বিজেপির অন্যতম পরিচিত এবং জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন তিনি৷ লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার অন্যতম দাবিদারও ছিলেন সজল৷ তবে লোকসভা নির্বাচনে টিকিট না দিলেও উপনির্বাচনে তরুণ এই নেতাকে সুযোগ দিল দল৷
প্রার্থী হওয়ার পর সজল ঘোষ বলেন, ‘আমার উপরে আস্থা রাখায় দলকে ধন্যবাদ৷ আমার রাজনৈতিক গুরু তাপস রায়৷ তাঁর আশীর্বাদ নিয়েই আমি এগোব৷ উত্তর কলকাতায় আমাদের সংগঠন শক্তিশালী৷ আশা করছি দলকে আমি নিরাশ করব না৷’
ওদিকে বিধায়ক তথা আইনজীবী ইদ্রিশ আলির মৃত্যুতে খালি হয় মুর্শিদাবাদের ভগবানগোলা আসনটি। দীর্ঘ রোগভোগের পর গত ১৬ ফেব্রুয়ারি মৃত্যু হয় তাঁর। ইদ্রিশের প্রয়াণে শূন্য আসনে বিজেপি প্রার্থী করেছে ভাস্কর সরকারকে।
লোকসভার হিসাবে বরাহনগর আসনটি দমদম কেন্দ্রের অন্তর্গত। সেখানে তৃণমূল প্রার্থী সৌগত রায় ও বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। রয়েছেন সিপিএমের সুজন চক্রবর্তীও।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”