তেহরান: ব্রিটেনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী আলিরেজা আকবরিকে ফাঁসি দিল ইরানের সুপ্রিম কোর্ট। ব্রিটেন ও ইরানের দ্বৈত নাগরিকত্ব ছিল তাঁর। আগেই তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছিল। শনিবার তা কার্যকর করা হল।
আরো পড়ুন- নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা, ৭২ যাত্রী নিয়ে পোখরায় ভেঙে পড়ল বিমান
ইরানের বিচার বিভাগ জানিয়েছে, ব্রিটেনের গোয়েন্দা সংস্থার হয়ে গোপনে কাজ করে রাষ্ট্র বিরোধিতা করেছেন আকবরি। ইরানের অভ্যন্তরীণ খবর তিনি পাচার করছিলেন। দেশের নিরাপত্তার ক্ষতি করার অপরাধে ২০১৯ সালে গ্রেপ্তার করা হয় তাঁকে। ২০০০ সাল থেকে আট বছর ইরানের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন তিনি। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠে। যদিও তিনি তা অস্বীকার করেন। এ সংক্রান্ত একটি অডিও টেপও প্রকাশিত হয়েছে। যেখানে আকবরিকে বলতে শোনা গিয়েছে, অভিযোগ মেনে নেওয়ার জন্য ভয়ানক অত্যাচার চালানো হচ্ছে। ওরা যেটা চাইছে, সেটা আমাকে দিয়ে বলানোর জন্য শারীরিক ও মানসিকভাবে চাপ দেওয়া হচ্ছে। আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র বেদান্ত প্যাটেল জানিয়েছেন, আকবরির মৃত্যুদণ্ড অযৌক্তিক। তাঁকে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে। তাঁর মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছে ব্রিটেন সরকারও।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”