বাংলাহান্ট ডেস্কঃ পাহাড়ে বেসুরো বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। এবার দলের বিরুদ্ধে ফের তোপ দাগলেন কার্শিয়াংয়ের এই বিধায়ক। তার সাফ দাবি এবার লোকসভা নির্বাচনে দার্জিলিং আসনে বিজেপি যদি বহিরাগত কাউকে প্রার্থী করে তবে তিনি তাঁর বিরুদ্ধে ভোটে লড়াই করবেন। এর আগে বিষ্ণুপ্রসাদবাবু নিজের ফেসবুক অ্যাকাউন্টে দলের বিরুদ্ধে মন্তব্য পোস্ট করে বিতর্কের সৃষ্টি করেছেন।
আরো পড়ুন- ভারতীয়দের ‘বয়কট মালদ্বীপে’র ডাক! চিনের কাছে পর্যটক চেয়ে কাতর আর্জি বিপন্ন মালদ্বীপের প্রেসিডেন্টের

তিনি সেখানে লেখেন, বিজেপি পাহাড়ের এগারোটি গোষ্ঠীকে জনজাতির স্বীকৃতি দেওয়ার আশ্বাস দিলেও কাজ করেনি। এদিনও একই প্রসঙ্গ তুলে তাঁর দাবি, “বিজেপি পাহাড়ের জন্য কিছুই করেনি। মাত্র চারটি গোষ্ঠীকে জনজাতির স্বীকৃতি দিয়ে পাহাড়ে ঝগড়া বাড়ানোর চেষ্টা করেছে।” বিজেপি বিধায়কের অভিযোগ, বিজেপি বারবার বাইরের লোক এনে সাংসদ তৈরি করছে। এটা অন্যায়। বহিরাগতরা পাহাড়ের জন্য কোনও কাজ করে না। এবার পাহাড় থেকেই প্রার্থী ঠিক করতে হবে। যদি সেটা না করে তবে তিনি নিজে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এই প্রথম নয়, এর আগে একাধিকবার গোর্খাল্যান্ডের (Gorkhaland) দাবি তুলে সমালোচিত হয়েছেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক। একুশের বিধানসভা ভোটে জেতার কয়েকমাস পরই পৃথক রাজ্যের দাবিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে (JP Nadda) চিঠিও পাঠিয়েছিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা। বিধানসভার বাইরে আম্বেদকর মূর্তি পাদদেশে তাঁকে একাই অবস্থানে বসতে দেখা যায়। এবার সরাসরি দলের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI