বাংলাহান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরেই স্বামী পরকীয়া আসক্ত ছিলেন। স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের কথা জানালে কিছুতেই রাজি হচ্ছিল না মহিলা। তাই তাঁকে বিবাহ বিচ্ছেদ দিতে বাধ্য করার জন্য নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখাতে শুরু করলেন স্বামী।
ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেলাগাভি এলাকায়। এখানকার ৪৫ বছর বয়সি কিরণ পাতিল নামের ওই ব্যক্তি বিগত বেশ কয়েক মাস ধরেই অন্য এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে রয়েছেন। তাঁর স্ত্রী তাঁকে বিবাহ বিচ্ছেদ দিচ্ছেন না বলে গোপন মুহূর্তের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার ভয় দেখাচ্ছেন কিরণ। শুধু তাইই নয়। স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা, এমনকি রাস্তাঘাটে, কর্মক্ষেত্রে গিয়েও স্ত্রীকে নাজেহাল করার কাণ্ড চালিয়ে যাচ্ছিলেন তিনি।

অবশেষে নিজের স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। তাঁর দায়ের করা অভিযোগের ভিত্তিতেই পুলিশ কিরণ পাতিলকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলাকালীন অভিযুক্ত ব্যক্তির ফোনে তাঁর স্ত্রীয়ের ঘনিষ্ঠ ও গোপন মুহূর্তের ছবি এবং ভিডিয়ো দেখতে পান বেলাগাভি থানার সাইবার অপরাধদমন বিভাগের তদন্তকারীরা । ধরার পড়েই প্রথমে থানা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন কিরণ। পরে বিষাক্ত কিছু খেয়ে আত্মহত্যা করার চেষ্টাও করেন। তবে, সেই সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। চিকিৎসার জন্য তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”