বাংলাহান্ট ডেস্কঃ জগদ্দলে তৃণমূল কর্মীর ভিকি যাদব খুনের ঘটনায় গ্রেফতার ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর ভাইপো। পুলিশের প্রার্থী অনুমান এই খুনের ঘটনায় সরাসরি যুক্ত অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত সিং ওরফে পাপ্পু সিং।
গত ২২ নভেম্বর দুষ্কৃতীরা গুলি করে খুন করে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী ভিকি যাদবকে। সেই খুনের ঘটনায় কয়েকজনকে আগেই গ্রেফতার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগ ও জগদ্দল থানার পুলিশ। এই খুনের ঘটনায় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের ( Arjun Singh) আত্মীয় পাপ্পু সিংকে মূল চক্রী বলে দাবি করেছিলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। এর জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল। তৃ়নমূল বিধায়ক বনাম তৃণমূল সাংসদের গোষ্ঠীদ্বন্দ্ব এসেছিল প্রকাশ্যে।
আরো পড়ুন- ১ জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মীদের ৪% ডিএ! ঘোষণা মুখ্যমন্ত্রীর

গত ২২ নভেম্বর দুষ্কৃতীদের গুলিতে খুন হন ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী ভিকি যাদব (Jagaddal Vicky Yadav Murder)। জগদ্দলের বিধায়ক সরাসরি দলীয় সাংসদ অর্জুন সিংয়ের ভাইপোর বিরুদ্ধে ভিকিকে খুনে জড়িত থাকার অভিযোগ করেছিলেন। তাকেই গ্রেফতার করায় উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলে তীব্র চাঞ্চল্য। পাপ্পুর আইনজীবী জানান যে অন্য একটি মামলায় তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান আধিকারিকরা। তিনি অভিযোগ করেন যে এরপর পুলিশ তাঁর মক্কেলকে বেআইনিভাবে গ্রেফতার করেছে।

ঘটনার তদন্ত করতে গিয়ে বিহারের গরু পাচারের তথ্য পুলিশের হাতে আসে। একাধকজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এখনও অনেকেই রয়েছেন পুলিশের নজরে। ডেকে পাঠানো হয় ২২ বছরের হরেরাম সাউকে। শুক্রবার সন্ধ্যায় বাড়ির ভিতর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় হরেরামের দেহ। এরপর আজ গ্রেফতার হল অর্জুন সিংয়ের ভাইপো। তবে এখনও পর্যন্ত অর্জুন সিংয়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”