কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূলের ধর্নামঞ্চে বিজেপি বিধায়ক। তৃণমূলের ধর্নামঞ্চে হাজির গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। কেন্দ্রের সঙ্গে আলোচনা করে বকেয়া আদায় করুক রাজ্য, পরামর্শ বিজেপি বিধায়কের।
এদিন দুপুুর দুটো নাগাদ তৃনমুলের ধর্নামঞ্চের কাছে এসে দাঁড়ায় বিজেপি বিধায়কের গাড়ি। তাঁকে দেখে স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মীরা। ধরনা মঞ্চে এসে বিজেপি বিধায়ক বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার বসে ঠিক করুক কেন বাংলার মানুষ টাকা পাচ্ছেন না। দায়িত্ব দুই সরকারে। আমাদের বিধায়কদের নয়।
আরো পড়ুন- চাঁদের কক্ষপথে চন্দ্রযান-৩, গন্তব্যে পৌঁছাতে আর ক’টি ধাপ বাকি
রবিবার গঙ্গারামপুরে বিজেপি বিধায়ক সত্যেন রায়ের বাড়ি থেকে দুশো মিটার দূরে বাতাসপুরি মোড়ে তৃণমূলের ধরনা চলছে। সেই ধরনা মঞ্চের পাশ দিয়েই বাড়ি ফিরছিলেন সত্যেন রায়। তিনি যখন ওই ধরনা মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তাঁকে দেখে জয় বাংলা স্লোগান ওঠে। সেইসময় গাড়ি থামিয়ে নেমে পড়েন সত্যেনবাবু। এরপর তিনি সোজা মঞ্চে উঠে যান। মাইক নিয়ে তৃণমূলের বহু বক্তব্য সমর্থন করেন, কিছু বক্তব্যের বিরোধিতাও করেন। বলেন, কিছু কিছু জায়গায় কেন্দ্রের বঞ্চনা রয়েছে। সেখানে বিধায়কদের কিছু করার নেই।
জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকারের দাবি, তৃণমূলের বক্তব্য মেনে নিয়েছেন সত্যেন রায়। তবে এনিয়ে বিজেপির কোনও জেলা নেতৃত্ব কোন মন্তব্য করেনি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”