বাংলাহান্ট ডেস্কঃ দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটলো কল্যাণীতে। শনিবার রাত ৯ টা নাগাদ কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের (JNM Hospital) সামনে কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে গাড়ির কাঁচ ভেঙে নগদ প্রায় ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেল দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ীকে কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, রাতে ভোজ্য পণ্যের মাল ডেলিভারি করে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ি খোকন মজুমদার ও তার কর্মচারি বাপ্পা চন্দ্র দে। সেই সময়ই ছিনতাইবাজরা হামলা চালায় তাদের উপর।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের জল ট্যাঙ্ক মোড়ের কাছে তিন জন দুষ্কৃতী ব্যবসায়ী খোকন মজুমদারের গাড়ি থামিয়ে তার কাছে নগদ টাকা পয়সা যা আছে সব দিতে বলে, তিনি দিতে অস্বীকার করলে তার গাড়ির কাচ ভেঙে টেনে হিচরে গাড়ি থেকে বার করে তাকে এবং তার কর্মচারী বাপ্পা চন্দ্র দে’কে তিনজন ছিনতাইবাজ মিলে বেধড়ক মারধর করে। এবং তাদের কাছ থেকে নগদ সব ছিনিয়ে নিয়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই সব ঘটনা ঘটে বলে জানান খোকন বাবু।

এদিকে গোটা ঘটনার তদন্তে নেমে শনিবার রাতেই দুজনকে গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ। একজনের নাম অজয় চৌধুরী (৪০) অন্যজনের নাম ভোলা বাঁশফোড় (৩৮)। এদের কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। আজ তাদের নদিয়া জেলার কল্যাণী মহকুমা আদালতে তোলা হলে আদালত তাদের ১৪ দিনের জেল হেফাজত দেয়। আর এই ঘটনার পর এলাকার আইনশৃঙ্খলা নিয়েও বড়সড় প্রশ্ন উঠেছে।

উদ্ধারকারী দল পাঠাতে চেয়েছিল ভারত চিন আমেরিকা, কিন্তু বিদেশি সাহায্য নিতে নারাজ নেপাল, কেন?

পশ্চিমবঙ্গের SIR নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র প্রশ্ন, ৮২,৭৮২ আপিলের মধ্যে ৯১% ক্ষেত্রেই ফিরেছে ভোটারদের নাম

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু