কলকাতায় প্রথম রসগোল্লা রোল! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ‘স্পেশ্যাল রেসিপি’ আপলোড হতেই তুমুল ভাইরাল। ইন্টারনেটে তোলপাড় ফেলেছে রসগোল্লা রোল।
আপনি যদি নিয়মিত ইনস্টাগ্রাম ব্যবহার করেন, আপনি সম্ভবত রসগোল্লা রোলের এই ভিডিওটি দেখেছেন। ভিডিওটির শুরুতেই দেখা যায় এক স্ট্রিট ভেন্ডার রোল তৈরি করছেন। তিনি পাত্রে রাখা সসে রসগোল্লা জাতীয় কিছু মিশিয়ে সেগুলি রোলের ভিতর সুন্দর করে পরপর সাজিয়ে দিতে থাকেন এবং তার ওপরে মেহনিজ দিতে দেখা যায় ।

পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। এক লক্ষ আট হাজারের বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন। অজস্র ভিউ এবং কমেন্টের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় এই রেসিপিটি ভাইরাল হয়েছে। কিন্তু যাকে রসগোল্লা বলে প্রাথমিক ভাবে মনে হলেও সেগুলি আসলে রসগোল্লা নয়।
ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে “এই ভিডিওটির জন্য এই বিশেষ রোলটি বানানোর চেষ্টা করেছি এবং এটি পনির রোলের মতো যা আমরা সাধারণত খাই। ছানার কোফতা ব্যবহার করা হয়েছে। যেটা দেখে রসগোল্লা বলে মনে হচ্ছে। এটা কিন্তু আদৈও মিষ্টি নয়। এই কোফতাগুলো দেখতে রসগোল্লার মতো বলেই রোলটির নাম রসগোল্লা রোল,”।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”